কী কখন কোথায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ লালনের গান করবেন কবি আবদেল মাননানআজ বৃহস্পতিবার বিকেল পাঁচটায় এমএম আলী সড়কের এশিয়ান ইউনির্ভাসিটি ফর উইমেন্সে কবি আবদেল মাননানের লালনসংগীতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।ব্রিটিশ কাউন্সিলে উন্মুক্ত সেমিনার আজচিটাগাং বিজনেস স্কুল ও ঢাকার বিআইএমএসের উদ্যোগে এসিসিএ, সিএ ও বিবিএ নিয়ে উন্মুক্ত সেমিনার অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার বেলা দুইটায় পূর্ব নাসিরাবাদ ব্রিটিশ কাউন্সিল কার্যালয়ে। এতে আগ্রহীরা ফোনে (০১৮১৯ ৩৮৮০০০) সংক্ষিপ্ত খুদেবার্তার (এসএমএস) মাধ্যমে নাম নিবন্ধন করতে পারবেন। টিআইসিতে আজ ও কাল সুরঙ্গমার অনুষ্ঠানসুরঙ্গমা নৃত্যাঙ্গনের দুই দিনব্যাপী অনুষ্ঠান আজ থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি) শুরু হচ্ছে। আজ সন্ধ্যা ছয়টায় ইনস্টিটিউটের লেকচার থিয়েটার হলে ‘বাংলাদেশে নৃত্য-নৃত্যে নারীরা’ শীর্ষক বক্তৃতা অনুষ্ঠিত হবে। কাল সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হবে রবীন্দ্র নৃত্যানুষ্ঠান ‘মাটির ডাকে আমরা’। এতে প্রবীণ নৃত্যশিল্পী শারমীন হোসেনকে সম্মাননা দেওয়া হবে। অ্যাস্ট্রো অলিম্পিয়াড কালবাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে পঞ্চম বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের চট্টগ্রাম বিভাগীয় বাছাই পর্ব কাল শুক্রবার সকাল সাড়ে নয়টায় সেন্ট প্লাসিডস উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। জ্যোতির্বিজ্ঞান বিষয়ে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে ১৪-১৯ বছরের শিক্ষার্থীদের জন্য এ আয়োজন করা হয়েছে।সুর মোহনার সাংস্কৃতিক প্রতিযোগিতা কালমহান স্বাধীনতা দিবস উপলক্ষে সুর মোহনা সংগীত পরিষদের উদ্যোগে চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে কাল ২ এপ্রিল আগ্রাবাদ বালিকা বিদ্যালয়ে। আগ্রহীদের ওই দিন সকাল আটটার মধ্যে অনুষ্ঠানস্থলে আসতে হবে। খায়রুল আনামের একক সংগীতানুষ্ঠান ৫ এপ্রিলআনন্দ সাংস্কৃতিক অঙ্গনের উদ্যোগে নজরুলসংগীতের শিল্পী খায়রুল আনাম শাকিলের একক সংগীতানুষ্ঠান ৫ এপ্রিল থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি) অনুষ্ঠিত হবে। এতে ‘অপরাজেয় বাংলার’ স্থপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগের অধ্যাপক সৈয়দ আবদুল্লাহ খালিদকে সংবর্ধনা দেওয়া হবে। আলোকিত ডেস্কসুলতানপুরে লায়ন্স ক্লাবের চক্ষুশিবিরলায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে ১৯ মার্চ রাউজানের সুলতানপুরে বিনা মূল্যে চক্ষুশিবিরের আয়োজন করা হয়। আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহানারা বেগম। আলোচনা করেন শেখ মোহাম্মদ ইসহাক, জেলা গভর্নর শাহ এম হাসান, ভাইস জেলা গভর্নর নুরুল ইসলাম, সিরাজুল হক আনসারী, নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, শামসুন নাহার রহমান। চক্ষুশিবিরে প্রায় তিন শ রোগীর চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হয়। বিজ্ঞপ্তি।