কী কখন কোথায়
প্রেসক্লাবের ক্রীড়া প্রতিযোগিতা শুরু কালএনসিসি ব্যাংক-চট্টগ্রাম প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান কাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. ইয়াকুব আলী। কাল সি ওয়ার্ল্ডে কনসার্টবৈশাখী উৎসব উপলক্ষে ফয়’স লেক ওয়াটার পার্ক সি ওয়ার্ল্ডে কাল ২৩ এপ্রিল কনসার্ট হবে। এতে গান করবেন শিল্পী বালাম। আরও থাকবে ফিডব্যাকের পরিবেশনা। সকাল থেকে চলবে ডিজে শো, দর্শকদের সঙ্গে থাকবেন ডিজে ইমন। কনসার্টে কর্নেলহাট বিশ্ব কলোনি দিয়ে ঢোকা যাবে। নান্দনিকের কর্মশালা কালনান্দনিকের উদ্যোগে টেলিভিশন সংবাদ ও বেতার উপস্থাপনা কর্মশালার চতুর্থ ব্যাচের ক্লাস কাল ২৩ এপ্রিল থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি) শুরু হবে। বিস্তারিত ফোনে (০১৮১৯-৮৭৪৩৮১, ০১৮২০-৩২৮১৮১) জানা যাবে। কাল অবসরের প্রকাশনা উৎসবঅবসর সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে কাল বিকেল পাঁচটায় চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে দুটি বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে। বই দুটি হচ্ছে সঞ্জিত বনিক সম্পাদিত চট্টগ্রামের ছড়া ও সাহিদা রহমানের যোগ বিয়োগ গুণ ভাগ=বিফল। উৎসবে সভাপতিত্ব করবেন শহীদজায়া বেগম মুশতারী শফী।শিল্পকলায় মূকাভিনয় প্রতিযোগিতা কালসাউদার্ন জাতীয় মূকাভিনয় প্রতিযোগিতা কাল সকাল ১০টায় নগরের জেলা শিল্পকলা একাডেমীর গ্যালারি কক্ষে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার উদ্বোধন করবেন সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সরোয়ার জাহান। টিআইসিতে কাল ‘গোধূলির আলো’ একাডেমি অব পারফর্মিং আর্টসের উদ্যোগে কাল সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে মঞ্চস্থ হবে গোধূলির আলো। মুনির হেলালের সম্পাদনা ও নির্দেশনায় এতে অভিনয় করবেন সনজীব বড়ুয়া ও সাবরিনা সুলতানা। কোডেকের সেমিনার ২৪ এপ্রিলকমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) ও গণসাক্ষরতা অভিযানের উদ্যোগে ২৪ এপ্রিল সকাল ১০টায় হোটেল টাওয়ার ইনে ‘সাক্ষরতা ও জীবিকাভিত্তিক শিক্ষা: আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি থাকবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফসারুল আমিন। মূল প্রবন্ধ পড়বেন অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী। আলোচনা করবেন অধ্যাপক মাহবুবুল হক। ২৪ এপ্রিল সঞ্চালনের কর্মশালাসঞ্চালনের সাংবাদিকতা ও আলোকচিত্র, সংবাদ উপস্থাপন ও টেলিভিশন সংবাদ লেখা, রেডিও জকি, উপস্থাপনা (আরজে) এবং স্পোকেন ইংলিশ কর্মশালা ২৪ এপ্রিল, শনিবার বিকেল সাড়ে তিনটায় স্টুডিও থিয়েটারে (মুসলিম ইনস্টিটিউটসংলগ্ন) অনুষ্ঠিত হবে। বিস্তারিত ফোনে (০১৬৭৫-৭৬৭২৪৫, ০১৫৫৬-৪৯৯০৫৬) জানা যাবে।গ্রন্থনা আল রাহমান