কী কখন কোথায়
২৯ এপ্রিল স্মরণে সেমিনার আজভয়াল ২৯ এপ্রিল প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে আজ উপকূলীয় উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে বিকেল তিনটায় নগরের জেলা পরিষদ মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হবে। ‘উপকূলীয় অঞ্চলের সমস্যা ও সমাধান এবং শিল্প সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য মোশাররফ হোসেন। ত্রিস্বরের ‘মননে রবে কবিতার ছন্দ’ আজত্রিস্বর আবৃত্তি সংঘের উদ্যোগে আজ সন্ধ্যা পৌনে সাতটায় নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘মননে রবে কবিতার ছন্দ’ শীর্ষক আবৃত্তি অনুষ্ঠান হবে। আজ তারুণ্য সংসদের বর্ষপূর্তি অনুষ্ঠানরাউজানের মোহাম্মদপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আজ বিকেল তিনটায় তারুণ্য সংসদের বর্ষপূর্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি থাকবেন ভৌতবিজ্ঞানী জামাল নজরুল ইসলাম। সভাপতিত্ব করবেন সংসদের প্রধান উপদেষ্টা এমএম বদরুল। রাউজান একাডেমির স্মারক আলোচনা কালরাউজান একাডেমির উদ্যোগে কাল শুক্রবার বিকেল তিনটায় চেরাগিপাহাড়ের চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে মাস্টারদা সূর্য সেন ও বেণীমাধব বড়ুয়া স্মারক আলোচনা অনুষ্ঠিত হবে। সঞ্চালনের প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ মেসঞ্চালনের উদ্যোগে সাংবাদিকতা, উপস্থাপনা ও ইংরেজি শিক্ষা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা আগামী ১ মে বিকেল সাড়ে তিনটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে শুরু হচ্ছে। আলোকিত প্রতিবেদক