কী কখন কোথায়
মূকাভিনয় কর্মিসম্মেলন শুরু আজআজ চার দিনব্যাপী প্রথম মূকাভিনয় কর্মিসম্মেলন শুরু হচ্ছে নগরের জেলা শিল্পকলা একাডেমিতে।প্যান্টোমাইমের এ আয়োজনে প্রধান অতিথি থাকবেন নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু। সম্মেলনে দেশের বিভিন্ন স্থানের ১০টি দল অংশ নেবে। মায়াবী ডান্স হোমের নাচ ও ফ্যাশন শনিবারমায়াবী ডান্স হোমের উদ্যোগে আগামী শনিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে নাচ ও ফ্যাশন প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সংগঠনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে থাকবে দেশজ ও পাশ্চাত্য নাচ।ফয়েজ আহমেদ স্মরণসভা ৮ মে হজযাত্রী কল্যাণ পরিষদের সহসভাপতি সুফি ফয়েজ আহমেদ স্মরণসভা ও দোয়া মাহফিল ৮ মে বিকেল তিনটায় চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সভাপতিত্ব করবেন পরিষদের সভাপতি আহমদুল ইসলাম চৌধুরী। সভায় এক নজরে হজ বইটি বিনা মূল্যে বিতরণ করা হবে।ফুলকির সাহিত্য আসর ১৪ মেফুলকি আয়োজিত ঋতুভিত্তিক সাহিত্য আসর ১৪ মে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ‘রবিকবি’ শিরোনামে এবারের অধিবেশনটি বাংলা ভাষার শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করা হবে। এতে অংশ নিতে আগ্রহী শিশু-কিশোরকে ১৩ মে, বৃহস্পতিবারের মধ্যে রবীন্দ্রনাথ বা তাঁর কোনো লেখা নিয়ে স্বরচিত কবিতা বা গদ্য রচনা ফুলকি কার্যালয়ে জমা দিতে হবে। আলোকিত প্রতিবেদক