কী কখন কোথায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের অনুষ্ঠান আজজাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের উদ্যোগে আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে অনুষ্ঠিত হবে রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠান। এতে থাকবে গান, নাচ, পাঠ ও আবৃত্তি। গান করবেন ওস্তাদ মিহির নন্দী, অনিরুদ্ধ সেনগুপ্ত, আজিজুর রহমান ও সুমা রায়। বিজ্ঞপ্তি। দীপক দাশের গানের অনুষ্ঠান ১৫ মেরবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে শিল্পী দীপক কুমার দাশের রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান হবে ১৫ মে সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে। ‘তুমি কোন কাননের ফুল’ শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করছে আনন্দনিকেতন সংগীত একাডেমি। অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমাজবিজ্ঞানী অনুপম সেন। বিজ্ঞপ্তি।সংবাদ উপস্থাপনা কর্মশালা ১৫ মেবেতার-টেলিভিশনে সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনা এবং টেলিভিশনে প্রতিবেদন তৈরিবিষয়ক সেমিনার ও কর্মশালা ১৫ মে সকাল সাড়ে নয়টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে অনুষ্ঠিত হবে। ইনস্টিটিউট অব মিডিয়া আর্কিটেক্ট (আইএমএ) আয়োজিত কর্মশালা সম্পর্কে বিস্তারিত ফোনে (১৬৭৫-০৭৩২২৪) জানা যাবে। বিজ্ঞপ্তি।চট্টগ্রামে গণিত স্কুলচট্টগ্রাম গণিত ক্লাবের উদ্যোগে শিগগির চালু হচ্ছে গণিত স্কুল। তৃতীয়-দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এতে ভর্তি হতে পারবে। ক্লাস চলবে প্রতি শুক্রবার তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। বিস্তারিত ফোনে (০১৮১৭-২৬৪৮৪৮, ০১৬৭-৩১৮৫৪৯০) জানা যাবে। বিজ্ঞপ্তি।