কী কখন কোথায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল ‘ডিজিটাল বাংলাদেশ’ বইয়ের প্রকাশনা উৎসবঅধ্যক্ষ ফজলুল হকের ডিজিটাল বাংলাদেশ বইয়ের প্রকাশনা উৎসব কাল শুক্রবার বিকেল পাঁচটায় চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। আলোচনা করবেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মু. সিকান্দার খান, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু জাফর চৌধুরী ও অধ্যক্ষ আনোয়ারা আলম। সদারঙ্গের প্রামাণ্যচিত্র প্রদর্শনী কালসদারঙ্গ উচ্চাঙ্গসংগীত পরিষদের উদ্যোগে কাল সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউটের (টিআইসি) গ্যালারিতে প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। উচ্চাঙ্গসংগীতের বিশেষ শৈলী রাগরূপায়ণ ও বিশিষ্ট সংগীতজ্ঞদের পরিচিতিমূলক দুর্লভ প্রামাণ্যচিত্র দেখতে আগ্রহীদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।অভ্যুদয় সংগীত অঙ্গনের অনুষ্ঠান ২২ মেরবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে অভ্যুদয় সংগীত অঙ্গনের উদ্যোগে ২২ মে সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউটে (টিআইসি) ‘এই উদাসী হাওয়ার পথে পথে’ শীর্ষক অনুষ্ঠান হবে। এতে আগ্রহীদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।স্বকালের সাহিত্য আসর ২২ মেস্বকাল শিশুসাহিত্য সংসদের উদ্যোগে ২২ মে বিকেল পাঁচটায় চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে সাহিত্য আসর অনুষ্ঠিত হবে। এতে স্বরচিত শিশুতোষ ছড়া-কবিতা-গল্প-নিবন্ধ নিয়ে আগ্রহীদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। সাংবাদিকতা প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছেসঞ্চালনার উদ্যোগে সাংবাদিকতা, আলোকচিত্র, সংবাদ উপস্থাপনা, কথাবন্ধুর (আরজে) উপস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে। বিস্তারিত ফোনে (০১৬৭৫-৭৬৭২৪৫) জানা যাবে। গ্রন্থনা: আল রাহমান