কী কখন কোথায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ফোকাস অন ফাতিহ আকিন’ শীর্ষক চলচ্চিত্র অধিবেশন আজচট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্রের আয়োজনে ‘ফোকাস অন ফাতিহ আকিন’ শীর্ষক বিশেষ চলচ্চিত্র অধিবেশন আজ নগরের চেরাগিপাহাড় মোড়ের ইসলামাবাদি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে তুির্ক বংশোদ্ভূত জার্মান চলচ্চিত্রকার ফাতিহ আকিনের দুটি চলচ্চিত্র দেখানো হবে। সন্ধ্যা ছয়টায় থাকছে ইন জুলাই এবং রাত আটটায় দ্য এজ অব হেভেন। উল্লেখ্য, ফাতিহ আকিন সাম্প্রতিক বিশ্ব চলচ্চিত্রের একজন প্রতিশ্রুতিশীল চলচ্চিত্রকার। বিজ্ঞপ্তি।টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অভিষেক কালটিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত হবে কাল শুক্রবার সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে। এতে প্রধান অতিথি থাকবেন সিটি করপোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন প্রেসক্লাব সভাপতি আবু সুফিয়ান, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদ উল আলম ও নগর সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসুল হক হায়দরী। বিজ্ঞপ্তি। শিল্পকলায় বোধনের রবীন্দ্রজয়ন্তী ২৯ মেবোধন আবৃত্তি পরিষদের শিশু বিভাগ রবীন্দ্রনাথ ঠাকুরের শিশুতোষ সাহিত্য ও তাঁকে নিবেদিত কবিতা নিয়ে ‘নানা রবীন্দ্রনাথের একখানা মালা’ শীর্ষক আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করবে ২৯ মে সন্ধ্যা সাতটায়। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠানে থাকবে একক ও বৃন্দ আবৃত্তি আর গল্পবলা। বিজ্ঞপ্তি।