কী কখন কোথায়
কাল গণিত স্কুলের কার্যক্রম শুরু‘বিস্ময়ে জাগে প্রাণ, এসো গাই গণিতের জয়গান’ স্লোগানে চট্টগ্রামে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে গণিত স্কুলের কার্যক্রম। ইতিমধ্যে যাদের নিবন্ধন হয়েছে এবং যারা ভর্তি হতে আগ্রহী তাদের কাল শুক্রবার বিকেল তিনটার মধ্যে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হচ্ছে। গণিত স্কুলের স্থান: কাতালগঞ্জ স্কলার প্রিপেরেটরি স্কুল অ্যান্ড কলেজ। প্রতি শুক্রবার বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত ক্লাস চলবে। তৃতীয়-দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে। বিস্তারিত ফোনে (০১৮১৭ ২৬৪৮৪৮, ০১৬৭৩ ১৮৫৪৯০) জানা যাবে।অনার্য অন্যস্বরের শ্রুতি উৎসব কাল শুরুঅনার্য অন্যস্বরের ‘আগুনের কথা বন্ধুকে বলি’ শীর্ষক দুই দিনের এক দশক পূর্তি শ্রুতি উৎসব কাল শুরু হচ্ছে। প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শুরু হবে অনুষ্ঠান। এতে একক আবৃত্তি করবেন লায়লা আফরোজ, মাহিদুল ইসলাম, কাজি মাহতাব সুমন, রাশেদ হাসান, সুমিত দত্ত ও শীর্ষেন্দু নন্দী। এ ছাড়া মুক্তধারা ‘নক্ষত্রের মৃত্যু’, হরবোলা ‘কালবেলার কালস্রোতে’, প্রমা ‘ফুলের গন্ধে ঘুম আসে না’ এবং অনার্য অন্যস্বর ‘অবণাগবন’ ও ‘নদীর রং মচকা ফুলের মতো লাল’ পরিবেশন করবে।যন্ত্রশিল্পী সংস্থার ‘কণ্ঠশিল্পীর সন্ধানে’ শীর্ষক প্রতিযোগিতাযন্ত্রশিল্পী সংস্থার উদ্যোগে ‘কণ্ঠশিল্পীর সন্ধানে’ শীর্ষক প্রতিযোগিতা শিগগির শুরু হচ্ছে। ২৫ জুলাই থেকে প্রতিযোগিতার আবেদনপত্র পাওয়া যাবে। বিস্তারিত ফোনে (০১৮১৯ ১০৮৯৮৯, ০১৮১৯ ৩১৮৮৯৪, ০১৮১৭ ৭০৯৫৭৯) জানা যাবে।গ্রন্থনা: আল রাহমান