কী কখন কোথায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধুসভার আড্ডা ও বন্ধুমেলা আজবিশ্ব বন্ধু দিবস উপলক্ষে আজ রোববার প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভা আয়োজন করেছে বন্ধু দিবসের বিশেষ আড্ডা ও বন্ধুমেলা। চেরাগিপাহাড়ের ইসলামাবাদী স্মৃতি মিলনায়তনে সন্ধ্যা ছয়টায় সব বন্ধুকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। সিনেমাটোগ্রাফি কর্মশালা ৫-৭ আগস্টফ্রান্স প্রবাসী আলোকচিত্রী, চিত্রগ্রাহক ও স্থপতি আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে ৫-৭ আগস্ট সিনেমাটোগ্রাফি কর্মশালা অনুষ্ঠিত হবে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি)। চলচ্চিত্রে পূর্বাভিজ্ঞতা কর্মশালায় অংশগ্রহণের ক্ষেত্রে অগ্রাধিকার হিসেবে গণ্য হবে। এ কর্মশালায় চলচ্চিত্রে ক্যামেরা পরিচালনা, কলাকৌশল, শিল্পবোধ, আলোকসম্পাত বিষয়ে আলোচনা করা হবে। চলচ্চিত্রচর্চা প্রতিষ্ঠান মিজঅঁসেন এ কর্মশালার আয়োজন করেছে। আগ্রহীদের চেরাগিপাহাড়ের বই বিপণি নন্দনে (ফোন ০১৭৩১ ৮৮৮৫৬৩) যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। ‘সোলস্কেপস-অন্তরভূমি’ প্রদর্শনীর উদ্বোধন আজজি এম বি আকাশের ‘সোলস্কেপস-অন্তরভূমি’ শীর্ষক প্রদর্শনী আজ সন্ধ্যা ছয়টায় আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে শুরু হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক আবুল মনসুর। বিশেষ অতিথি থাকবেন আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের পরিচালক স্যামুয়েল বার্থে। বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী চলবে। ৫ আগস্ট প্রদর্শনী শেষ হবে। ‘প্রযুক্তি এবং বিধ’ বইয়ের প্রকাশনা উৎসব আজঅধ্যাপক ওবায়দুল করিমের প্রযুক্তি এবং বিধ বইয়ের প্রকাশনা উৎসব আজ বিকেল পাঁচটায় এসেলারোর উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন সমাজবিজ্ঞানী অনুপম সেন। বিশেষ অতিথি থাকবেন অধ্যাপক জ্যোতি প্রকাশ দত্ত, অধ্যাপক মোহাম্মদ শাহাদত হোসেন ও প্রকৌশলী আলী আশরাফ। সভাপতিত্ব করবেন এসেলারোর সভাপতি মাহাবুবুল আলম তালুকদার। ‘চিকিৎসাশ্রমিকের দিনলিপি’ বইয়ের প্রকাশনা উৎসব ৪ আগস্টচিকিৎসক হাসান শহীদুল আলমের চিকিৎসাশ্রমিকের দিনলিপি বইয়ের প্রকাশনা উৎসব ৪ আগস্ট বিকেল চারটায় চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে আগ্রহীদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। ক্বণনের সনদ ও পুরস্কার বিতরণ ৬ আগস্টক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গনের ‘কবিতা চট্টগ্রাম’ শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার ও কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠান ৬ আগস্ট বিকেল পাঁচটায় মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি থাকবেন সাংবাদিক জহুরুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. শাহ্ আলম। আমাদের বন্ধন বাংলাদেশের কৃতী শিক্ষার্থী সংবর্ধনাএসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পাওয়া কৃতীদের সংবর্ধনা দিয়েছে আমাদের বন্ধন বাংলাদেশ। গত ২৮ জুলাই বিকেলে মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম। সংগঠনের সভাপতি মোহাম্মদ শোয়েব রিয়াদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আবু সুফিয়ান ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসুল হক হায়দরী। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল আলম। মেয়র মোহাম্মদ মন্জুর আলম কৃতী শিক্ষার্থীদের আগামী দিনের দেশ গড়ার কারিগর উল্লেখ করে এ সাফল্য ধরে রাখার আহ্বান জানান। পরে ক্লোজআপ-ওয়ান তারকা নিশীতা বড়ুয়া, সাইফুদ্দিন মাহমুদ খানসহ স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। বিজ্ঞপ্তি। বিডি রেড মেলা উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতানগরে বিডি রেড আবাসন মেলা উপলক্ষে নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে শিশুদের এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা গত ২৩ জুলাই অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কনের বিষয়বস্তু ছিল ‘আমার বাড়ি’। বিভিন্ন শিক্ষাঙ্গনের ২৫০ শিশু প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা থেকে বাছাই করা ৫০টি ছবি আগামী ৪-৭ আগস্ট ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠেয় বিডি রেড আবাসন মেলায় প্রদর্শিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ক ও খ দুটি বিভাগে ছয়টি পুরস্কার এবং প্রথম ৫০ জনকে স্মারক দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডি রেডের প্রধান নির্বাহী মো. ইয়াছিন খান, মিডিয়া পরিচালক শামীম রহমান, নাছির উদ্দিন ও মো. ওমর ফারুক। বিজ্ঞপ্তি।গ্রন্থনা: আল রাহমান