কী কখন কোথায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনসিসি ব্যাংক-প্রেসক্লাব ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ৭ আগস্টএনসিসি ব্যাংক-চট্টগ্রাম প্রেসক্লাব বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ৭ আগস্ট ক্লাবের আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন। বিশেষ অতিথি থাকবেন এনসিসি ব্যাংকের চেয়ারম্যান ইয়াকুব আলী মন্টু। এদিকে, সংবর্ধনা উপলক্ষে এ বছর এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ ক্লাব সদস্যের সন্তানদের ছবি ও ফলাফল বিবরণীর অনুলিপি ৯ আগস্টের মধ্যে ক্লাব কার্যালয়ে জমা দিতে অনুরোধ জানানো হয়েছে।লোকনাট্য গোষ্ঠীর দুটি নাটকলোকনাট্য গোষ্ঠী ঢাকার পরিবেশনায় নাটক অন্ধকারের নিচে সূর্য ও অসত্যের মহোৎসব মঞ্চস্থ হয় ২৪ ও ২৫ জুলাই। নাটক দুটির নির্দেশনায় ছিলেন তাপস সরকার। ২৪ জুলাই থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে মঞ্চস্থ হয় অন্ধকারের নিচে সূর্য। এতে ইন্দ্রনীলদের পরিবারের একমাত্র মেয়ে রমা চরিত্রে ফেরদৌসী মুনের সাবলীল অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। ২৫ জুলাই জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মঞ্চস্থ হয় বর্তমান সমাজের চলমান ঘটনাবলি নিয়ে খণ্ড নাটক অসত্যের মহোৎসব। অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান অ্যাক্টপ্লাসের এ উৎসবে নাটক ছাড়াও মায়াবী ডান্স হোমের নাচ পরিবেশিত হয়। উৎসবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান, কবি ও সাংবাদিক এজাজ ইউসুফী, রাজনীতিক সোলাইমান শেঠ, ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরী, মো. আরমান আরিফ প্রমুখ। বিজ্ঞপ্তি। কথাসাহিত্য বিষয়ে ভাবনা বিনিময় অনুষ্ঠান আজচট্টগ্রাম একাডেমির উদ্যোগে আজ বিকেল সাড়ে পাঁচটায় সমকালীন কথাসাহিত্য বিষয়ে ভাবনা বিনিময় অনুষ্ঠান হবে। নগরের চেরাগি পাহাড়ের একাডেমির নিজস্ব মিলনয়াতনে এ অনুষ্ঠানে অংশ নেবেন সাহিত্যিক বিপ্রদাশ বড়ুয়া। সভাপতিত্ব করবেন বিশিষ্ট সমাজবিজ্ঞানী ও একাডেমির চেয়ারম্যান অনুপম সেন। সুবর্ণা চৌধুরীর আবৃত্তিসন্ধ্যা আজথিয়েটার পাঠাগারের উদ্যোগে আজ সন্ধ্যা সাতটায় নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হবে সুবর্ণা চৌধুরীর একক আবৃত্তি অনুষ্ঠান ‘আমার মুক্তি আলোয় আলোয়।’ রবি ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে। কাল অবসরের লেখালেখি কর্মশালার উদ্বোধনঅবসর সাংস্কৃতিক গোষ্ঠীর মাসব্যাপী লেখালেখি কর্মশালার উদ্বোধন হবে কাল। নগরের চেরাগি পাহাড়ের মনিরুজ্জামান ইসলামাবাদি মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হবে। বিস্তারিত ফোনে (০১৭১৪ ৯১৮০১৯) জানা যাবে।স্বপ্নযাত্রীর তারুণ্যের উৎসব কালস্বপ্নযাত্রীর উদ্যোগে কাল বিকেল সাড়ে তিনটায় নগরের ডিসি হিলে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হবে। এতে থাকবে গান, নাচ, আবৃত্তি, নাটিকা, জাদু, বাঁশি ও যন্ত্রসংগীত। বাইজেক্স ও স্পিডের টিকিউএম কর্মশালা ৭ আগস্টনগরের মেহেদিবাগের সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে ৭ আগস্ট টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (টিকিউএম) কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে মুখ্য আলোচক থাকবেন বাইজেক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক নাসির আহমেদ। শিল্পকলায় ‘অদ্ভুত অন্ধকার’ ৯ আগস্টগণায়ন নাট্য সম্প্রদায়ের নতুন নাটক অদ্ভুত অন্ধকার নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ৯ আগস্ট সন্ধ্যা সাড়ে সাতটায় মঞ্চস্থ হবে। জার্মান নাট্যকার ফ্রিৎজ করিন্থির নাটক অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন ম. সাইফুল আলম চৌধুরী। নির্দেশনায় বাপ্পা চৌধুরী। অভিনয় করবেন তৌহিদ, অপর্ণা, সজল, ইউনুস, সৌরভ, লিটু প্রমুখ। মিলনায়তনের কাউন্টারে টিকিট পাওয়া যাবে। প্যান্টোমাইমের কর্মশালার সাক্ষাৎকার ১০ আগস্টপ্যান্টোমাইম মুভমেন্টের উদ্যোগে অনুষ্ঠেয় কর্মশালায় অংশ নিতে আগ্রহীদের সাক্ষাৎকার ১০ আগস্ট বিকেল পাঁচটায় অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে আগ্রহীদের চেরাগি পাহাড়ের নন্দন, চকবাজারের প্রাচীন, মেহেদিবাগের বিশদবাঙলা, শিল্পকলার শফির দোকান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হায়দার গ্যালারি থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। প্রমার উচ্চারণ ও আবৃত্তি কর্মশালা শুরু হচ্ছেআবৃত্তি সংগঠন প্রমা পরিচালিত শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালার ২৭তম আবর্তনে ভর্তি শুরু হয়েছে। চার মাসব্যাপী কর্মশালায় বাংলা উচ্চারণ, আবৃত্তি, উপস্থাপনা, সংবাদপাঠ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতি শুক্রবার সকালে নগরের জেলা শিল্পকলা একাডেমীতে কর্মশালা অনুষ্ঠিত হবে। শিশুদের আলাদা প্রশিক্ষণ দেওয়া হবে। বিস্তারিত ফোনে (০১৭১১ ৯৮৩০০৮, ০১৮১৯ ৬৪০৫১৫) জানা যাবে। গ্রন্থনা: আল রাহমান