কী কখন কোথায়
আজ ফটোগ্রাফিক সোসাইটির আলোচনা সভা বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে আজ বিকেল চারটায় চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সংগঠন কার্যালয়ে অনুষ্ঠেয় সভায় প্রধান অতিথি থাকবেন নারী ওয়ার্ড কাউন্সিলর রেহানা বেগম।কাল কণ্ঠশিল্পীর সন্ধানে শীর্ষক প্রতিযোগিতাচট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার উদ্যোগে কাল শুক্রবার সকাল ১০টায় শুরু হচ্ছে ‘কণ্ঠশিল্পীর সন্ধানে’ শীর্ষক প্রতিযোগিতা। নগরের ৭৫৩ মেহেদিবাগ সড়কের ভিকটোরি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বৌদ্ধ মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের সাধারণ সভা কালবাংলাদেশ বৌদ্ধ মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের সাধারণ সভা নগরের দেব পাহাড়ের পূর্ণাচার বৌদ্ধবিহারে কাল বিকেলে অনুষ্ঠিত হবে। এতে পরিষদের সদস্যদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।সঞ্চালনের কর্মশালা ২৬ আগস্টসংবাদ উপস্থাপনা, টেলিভিশনে সংবাদ তৈরি ও কথাবন্ধুর (আরজে) কাজ বিষয়ে সঞ্চালনের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হবে ২৬ আগস্ট। এতে প্রশিক্ষণ দেবেন খায়রুল বাশার, দেবাশীষ রঞ্জন ও কথাবন্ধু তমা। বিস্তারিত ফোনে (০১৬৭৫ ৭৬৭২৪৫) জানা যাবে। আলোকিত প্রতিবেদক