কী কখন কোথায়
ফেইমের নাটক ‘রক্তকরবী’ কাল টিআইসিতেসংস্কৃতি চর্চাকেন্দ্র ফেইম স্কুল অব ডান্স ড্রামা অ্যান্ড মিউজিকের উদ্যোগে কাল (শুক্রবার) সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে মঞ্চস্থ হবে রক্তকরবী। রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী এ নাটকের নির্মাণ ভাবনা ফেইমের অধ্যক্ষ অসীম দাশের। এটি ফেইমের ১৪তম প্রযোজনা। নজরুল স্মৃতি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কালক্লাসিক্যাল ফটো গ্যালারির উদ্যোগে কাল (শুক্রবার) বিকেল চারটায় চট্টগ্রাম মেডিকেল কলেজসংলগ্ন শাহ আলম বীর উত্তম মিলনায়তনে অনুষ্ঠিত হবে তৃতীয় নজরুল স্মৃতি স্বর্ণপদক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম। চট্টগ্রাম গণিত ক্লাবের সভা কালচট্টগ্রাম গণিত ক্লাবের বিশেষ সভা কাল (শুক্রবার) বিকেল চারটায় নগরের কাতালগঞ্জের স্কলার প্রিপারেটরি স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এতে গণিত ক্লাবের সঙ্গে যুক্ত হতে আগ্রহী লোকজনকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। আনন্দের ছায়াছবির গান ৯ অক্টোবরআনন্দ সাংস্কৃতিক অঙ্গনের উদ্যোগে ৯ অক্টোবর নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে সন্ধ্যা সোয়া সাতটায় অনুষ্ঠিত হবে ‘সোনালি অতীতের গান’ শীর্ষক ছায়াছবির গানের অনুষ্ঠান। এটি আনন্দের ৫৭তম প্রযোজনা, যা উৎসর্গ করা হয়েছে প্রখ্যাত অভিনেতা বুলবুল আহমদকে। আলিয়ঁসের ভাষাশিক্ষা কোর্স শুরু ৯ অক্টোবরচট্টগ্রাম আলিয়ঁস ফ্রঁসেজে ফরাসি ভাষার নতুন কোর্স ৯ অক্টোবর শুরু হচ্ছে। তিন মাসের এ কোর্সে চাকরিজীবীদের জন্য বিশেষ সুযোগ থাকবে। কোর্স চলাকালীন তথ্যকেন্দ্রের বই, কফি হাউস, সাপ্তাহিক ফরাসি চলচ্চিত্র দেখার সুযোগ থাকবে। বিস্তারিত ফোনে (০৩১-৬১৫৭৪০) জানা যাবে। ডি-স্প্রাখের জার্মান ভাষার কোর্স ৯ অক্টোবর শুরুজামাল খানের জার্মান ভাষা শিক্ষাকেন্দ্র ডি-স্প্রাখেতে ৯ অক্টোবর নতুন কোর্স শুরু হচ্ছে। ভাষাশিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের জার্মানিতে পড়াশোনার তথ্য দেওয়া হবে। বিস্তারিত ফোনে (০১৭১৫ ২৪১৭২০) জানা যাবে। —আলোকিত প্রতিবেদক