কী কখন কোথায়
কবিতা পাঠের আসর ‘দক্ষিণের পবন’ আজ টিআইসিতেসাহিত্য, শিল্প ও সংস্কৃতিবিষয়ক কাগজ কালি ও কলম-এর উদ্যোগে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ছয়টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে ‘দক্ষিণের পবন’ শীর্ষক কবিতা পাঠের আসর বসবে। এটি চট্টগ্রামে কবিতা কথন পর্যায়ের পঞ্চম অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করবেন অধ্যাপক আনিসুজ্জামান।কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেবেন কবি রফিক আজাদ, রুবী রহমান, হাবিবুল্লাহ শিরাজী, শিহাব সরকার, আবুল মোমেন, স্বপন দত্ত প্রমুখ। আগ্রহীদের অনুষ্ঠানে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।আজ চট্টগ্রাম বন্ধুসভার যুগপূর্তি অনুষ্ঠান প্রথম আলো বন্ধুসভা চট্টগ্রামের যুগপূর্তি অনুষ্ঠান আজ (১১ নভেম্বর) বিকেল চারটায় নগরের চেরাগি পাহাড়ের মনিরুজ্জামান ইসলামাবাদী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে বন্ধুসভার নতুন-পুরোনো সদস্যদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।রাইগোপাল দাশ স্মরণ অনুষ্ঠান আজকবিয়াল রাইগোপাল দাশের ২৩তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বিকেল পাঁচটায় চট্টগ্রাম প্রেস ক্লাবের আবদুল খালেক মিলনায়তনে অবসর সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে আলোচনা সভা, কবিগান ও লোকগানের আসর বসবে। আলোচনা করবেন অধ্যাপক মনিরুজ্জামান, বালাগাত উল্লাহ, সুকুমার শীল ও রীতা দত্ত। বোধনের প্রশিক্ষণ কোর্সে নিবন্ধন শুরুবোধন আবৃত্তি স্কুল পরিচালিত ছয় মাসব্যপী শুদ্ধ উচ্চারণ, বাচনিক উৎকর্ষ, উপস্থাপনা ও আবৃত্তি প্রশিক্ষণ কোর্সের নিবন্ধন শুরু হয়েছে। চেরাগি পাহাড়ের বাতিঘর, সাবেক জলসা ভবনের কারেন্ট বুক সেন্টার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মউর দোয়ানে আবেদনপত্র পাওয়া যাবে। বিস্তারিত ফোনে (০১৯১২ ৯০৮৭৩৭) জানা যাবে। —আলোকিত প্রতিবেদক