কী কখন কোথায়
নাট্যাধারের ‘শিখণ্ডী কথা’ কালহিজড়াদের জীবনগাথা নিয়ে নাট্যাধারের প্রযোজনা শিখণ্ডী কথা নাটকের দুটি প্রদর্শনী মঞ্চস্থ হবে কাল (শুক্রবার) নগরের জেলা শিল্পকলা একাডেমী মঞ্চে। সকাল ১০টা ও সন্ধ্যা সাতটায় নাটক শুরু হবে। অধ্যাপক আনন জামান রচিত ও মোস্তফা কামাল যাত্রা নির্দেশিত এ নাটকের প্রবেশপত্র পাওয়া যাবে মিলনায়তন কাউন্টারে। বিকেল পাঁচটায় নাট্যাধার প্রবর্তিত জিয়া হায়দার নাট্যপদক ২০১০ প্রদান করা হবে। এবার পদক পাচ্ছেন অধ্যাপক ম. সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।কাল ফেইম প্রযোজনা ‘সব ঝরে যায়’ফেইম স্কুল অব ডান্স ড্রামা অ্যান্ড মিউজিকের নাট্যকলা বিভাগের উদ্যোগে কাল থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে মঞ্চস্থ হবে সব ঝরে যায় নাটকটি। সন্ধ্যা ছয়টা ও সাড়ে সাতটায় নাটকের দুটি প্রদর্শনী শুরু হবে। স্যামুয়েল বেকেট রচিত ও অধ্যাপক কবীর চৌধুরী অনূদিত এ নাটকের নির্দেশনায় আছেন অসীম দাশ। চলচ্চিত্র কেন্দ্রের প্রদর্শনী কাল টিআইসিতেচট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্রের উদ্যোগে কাল (শুক্রবার) নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে অনুষ্ঠিত হবে সাম্প্রতিক বিশ্ব চলচ্চিত্র অধিবেশন-২। এ অধিবেশনে সকাল ১১টায় মিরা নায়ার পরিচালিত চলচ্চিত্র এমিলিয়া, বিকেল চারটায় ক্রিস্টোফার নোলান পরিচালিত ইনসেপশন এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় ঋতুপর্ণা ঘোষ পরিচালিত আবহমান দেখানো হবে। স্বপ্নযাত্রীর হেমন্ত উৎসব কালস্বপ্নযাত্রীর উদ্যোগে কাল (শুক্রবার) বিকেল তিনটায় নগরের ডিসি হিলে অনুষ্ঠিত হবে হেমন্ত উৎসব। এতে থাকবে গান, নাচ, আবৃত্তি, নাটিকা, মূকাভিনয়, বাংলার সাজ ও বংশীবাদন। গ্রন্থনা: আল রাহমান