কী কখন কোথায়
প্রমার ২০ বছর পূর্তি অনুষ্ঠান কালপ্রমা আবৃত্তি সংগঠনের ২০ বছর পূর্তি উপলক্ষে কাল (সোমবার) বিকেল সাড়ে চারটায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। সন্ধ্যা ছয়টায় নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে হবে মূল অনুষ্ঠান। বিজ্ঞপ্তি।কাল কেয়া লাহিড়ীর সংগীতানুষ্ঠানআনন্দ সাংস্কৃতিক অঙ্গনের উদ্যোগে কাল সন্ধ্যা সোয়া সাতটায় নগরের থিয়েটার ইনস্টিটিউটে (টিআইসি) অনুষ্ঠিত হবে কেয়া লাহিড়ীর সংগীতানুষ্ঠান। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ রেলওয়ের চিফ কমান্ডেন্ট মো. আমিনুর রশীদ। এটি আনন্দের ৫৯তম প্রযোজনা। বিজ্ঞপ্তি।সাইমুন নেসা বন্দর থানার শ্রেষ্ঠ শিক্ষিকানগরের হালিশহর মুন্সীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাম্মৎ সাইমুন নেসা ২০১০ সালের বন্দর থানার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। বন্দর থানার প্রাথমিক শিক্ষাপক্ষ পালনকালে এ ঘোষণা দেওয়া হয়। তিনি বিমা কর্মকর্তা নুরুল ইসলাম খানের স্ত্রী। বিজ্ঞপ্তি।