কী কখন কোথায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণিত প্রতিযোগিতার নিবন্ধন আজপটিয়া, বোয়ালখালী, আনোয়ারা, চন্দনাইশের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠেয় গণিত প্রতিযোগিতার নিবন্ধন আজ (২ ডিসেম্বর) শুরু হচ্ছে। পটিয়ার নতুন থানাহাটসংলগ্ন ক্লাব সড়কের গাইডেন্স শিক্ষাসহায়ক প্রতিষ্ঠানে নিবন্ধন চলবে। বিস্তারিত ফোনে (০১৮১৭ ২৬৪৮৪৮ ও ০১৮১৮ ৫৫৫৪৭৯) জানা যাবে। ১৮ ডিসেম্বর পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম গণিত ক্লাব আয়োজিত এ প্রতিযোগিতায় সহযোগিতা করছে বাংলাদেশ গণিত অলিম্পিয়ার্ড। ‘স্পেস অব ড্রিম’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন কালনগরের জেলা শিল্পকলা একাডেমীর গ্যালারিতে (তৃতীয়তলা) কাল (শুক্রবার) বিকেল চারটায় উদ্বোধন হবে শিল্পী সঞ্জয় কুমার দাশের ‘স্পেস অব ড্রিম’ শীর্ষক চিত্র প্রদর্শনী। উদ্বোধন করবেন শিল্পসমালোচক, অধ্যাপক আবুল মনসুর। ৯ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা প্রদর্শনী চলবে।বশরুজ্জামান উচ্চবিদ্যালয়ের ’৯২ ব্যাচের সভা কালআনোয়ারার বরুমচড়া শহীদ বশরুজ্জামান উচ্চবিদ্যালয়ের ১৯৯২ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী উপলক্ষে কাল (শুক্রবার) বিকেল পাঁচটায় নগরের আউটার স্টেডিয়ামে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। ‘শিশিরে পদচ্ছাপ’ প্রদর্শনী চলছেনগরের জেলা শিল্পকলা একাডেমীর গ্যালারিতে তামিমা সুলতানার চিত্রকর্ম প্রদর্শনী ‘শিশিরে পদচ্ছাপ’ শেষ হচ্ছে ৫ ডিসেম্বর। ২ ডিসেম্বর এ প্রদর্শনী শুরু হয়েছিল। আলোকিত প্রতিবেদক