কী কখন কোথায়
তারুণ্যের উচ্ছ্বাসের বিজয় উৎসব কালতারুণ্যের উচ্ছ্বাসের উদ্যোগে কাল (শুক্রবার) বিকেল তিনটায় নগরের ডিসি হিলে বিজয় উৎসব অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি থাকবেন ভৌতবিজ্ঞানী জামাল নজরুল ইসলাম। বিনয়বাঁশী স্মরণসন্ধ্যা ১১ ডিসেম্বরআলিয়ঁস ফ্রঁসেজ ও চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্রের উদ্যোগে ১১ ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে বিনয়বাঁশী স্মরণসন্ধ্যা অনুষ্ঠিত হবে। এতে আলোচনা করবেন অধ্যাপক হরিশংকর জলদাস। ঢোলবাদনে অংশ নেবেন বিনয়বাঁশীর ছেলে বাবুল জলদাস, পৌত্র বিধান ও বিপ্লব। অনুষ্ঠানে শৈবাল চৌধুরী নির্মিত প্রামাণ্যচিত্র বিনয়বাঁশী প্রদর্শিত হবে। বিভাগীয় গণগ্রন্থাগারের সভা ১১ ডিসেম্বরচট্টগ্রাম সরকারি বিভাগীয় গণগ্রন্থাগারের উদ্যোগে ১১ ডিসেম্বর সকাল ১১টায় কবি-সাহিত্যিক-সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুগ্মসচিব আলম তালুকদার।দুর্যোগ প্রকৌশলবিষয়ক পাঠদান ১২ ডিসেম্বরচট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শ্রেণীর পাঠদান (ক্লাস) ১২ ডিসেম্বর থেকে শুরু হবে নগরের জার্মান ভাষাশিক্ষাকেন্দ্র ডি স্প্রাখেতে। বিস্তারিত ফোনে (০১৭১৫ ২৪১৭২০) জানা যাবে। শিশু নিকেতনের পুনর্মিলনী ১৮ ডিসেম্বরছোটদের শিক্ষাপ্রতিষ্ঠান শিশু নিকেতনের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন সাংসদ নুরুল ইসলাম। আগ্রহীদের নাম নিবন্ধন করতে (ফোন: ০১৭১৪ ৪৬৬৬৫৮) অনুরোধ জানানো হয়েছে। সংবাদপত্র হকার্স সমবায় সমিতির এজিএম ২৭ ডিসেম্বরচিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৭ ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় মোমিন সড়কের প্রিয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। সমিতির সদস্যদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।আলোকিত প্রতিবেদক