কী কখন কোথায়
কাল বিজ্ঞান পরিষদের সভামহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম বিজ্ঞান পরিষদের উদ্যোগে কাল বিকেল পাঁচটায় চকবাজারের পরিষদ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন ভৌতবিজ্ঞানী জামাল নজরুল ইসলাম। মঈন উদ্দিন নাগরিক শোকসভা ১৮ ডিসেম্বরমুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও শিক্ষানুরাগী মঈন উদ্দিন আহমেদ নাগরিক শোকসভা ১৮ ডিসেম্বর সকাল ১০টায় টেকনাফের নিলা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। মঈন উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠেয় সমাবেশে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। নান্দীমুখের অনুষ্ঠান ১৮ ও ১৯ ডিসেম্বরনান্দীমুখের দুদশকপূর্তি অনুষ্ঠান নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ১৮ ও ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ১৮ ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য আলোচক থাকবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী। প্রথম দিন সন্ধ্যা সোয়া সাতটায় এবং সমাপনী দিন সন্ধ্যা সাড়ে ছয়টায় মঞ্চস্থ হবে নাটক ঊর্ণাজাল। ২০ ডিসেম্বর দি কিং অব মাদার্শার বৃত্তি পরীক্ষাসাতকানিয়ার দি কিং অব মাদার্শা অর্গানাইজেশনের মেধা বৃত্তি পরীক্ষা ২০ ডিসেম্বর মাদ্রাসা-ই-আবু হুরাইয়া ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের ওই দিন সকাল নয়টায় পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।আলোকিত প্রতিবেদক