কী কখন কোথায়
আজ প্রেসক্লাবের সম্মেলনচট্টগ্রাম প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন আজ বেলা সাড়ে ১১টায় ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। কাল শুক্রবার সকাল সাড়ে নয়টা থেকে দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে এবং বিকেল সাড়ে চারটায় শেষ হবে।ত্রিতরঙ্গের আবৃত্তিসন্ধ্যা আজত্রিতরঙ্গ আবৃত্তিদলের উদ্যোগে আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘আমরা তোমাদের ভুলব না’ শীর্ষক একাত্তরের চিঠি ও কবিতা আবৃত্তির অনুষ্ঠান হবে। খেলার মাঠ দখলমুক্ত করার দাবিতে কাল মানববন্ধনস্বপ্নযাত্রীর উদ্যোগে কাল (শুক্রবার) বিকেল তিনটায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে খেলার মাঠ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। এতে আগ্রহী নগরবাসী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোকে অংশ নিতে অনুরোধ জানানো হয়েছে।