কী কখন কোথায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ কনফিডেন্স সিমেন্ট বাঙালি সংস্কৃতি মেলা শুরুঅবসর সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে নগরের ডিসি হিলে আজ (২০ জানুয়ারি) বিকেল তিনটায় শুরু হচ্ছে তিন দিনের কনফিডেন্স সিমেন্ট-বাঙালি সংস্কৃতি মেলা। উদ্বোধনী পর্বে থাকবে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য নিবেদন, ঢোলবাদন ও সম্মিলিত জাতীয় সংগীত। আলোচনা পর্বে সভাপতিত্ব করবেন অধ্যাপক মনিরুজ্জামান। মূল প্রবন্ধ পড়বেন অধ্যাপক মো. আবুল কাসেম। অনুষ্ঠানে কথাসাহিত্যিক রণজিৎ বিশ্বাস ও প্রভাংশু ত্রিপুরাকে অবসর সাহিত্য পুরস্কার এবং শিল্পী সঞ্জিত আচার্য্য ও কল্যাণী ঘোষকে শ্যাম-শেফালী স্মৃতিপদক দেওয়া হবে। সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।‘যুদ্ধাপরাধীদের কেন বিচার চাই’-এর প্রকাশনা উৎসব শনিবার: কবি কামরুল হাসান বাদলের শিশুতোষ বই যুদ্ধাপরাধীদের কেন বিচার চাই-এর প্রকাশনা উৎসব আগামী শনিবার বিকেল পাঁচটায় ডিসি হিলের বাঙালি সংস্কৃতি মেলা মঞ্চে অনুষ্ঠিত হবে। সমাজবিজ্ঞানী অনুপম সেনের সভাপতিত্বে বইয়ের ওপর আলোচনা করবেন শহীদজায়া বেগম মুশতারী শফী, সাবেক গণপরিষদ সদস্য আবু সালেহ, নাট্যজন প্রদীপ দেওয়ানজী ও কবি ওমর কায়সার।চিত্র প্রদর্শনী ‘পরিপ্রেক্ষিত’ শুরু আজনগরের জেলা শিল্পকলা একাডেমীর গ্যালারিতে (তৃতীয় তলা) আজ বিকেল তিনটায় পংকজ চৌধুরীর চার দিনের চিত্র প্রদর্শনী শুরু হচ্ছে। ‘পরিপ্রেক্ষিত’ শিরোনামের এ প্রদর্শনীর উদ্বোধন করবেন শিল্পী মনসুর উল করিম। প্রদর্শনী ২৩ জানুয়ারি পর্যন্ত (বিকেল তিনটা থেকে রাত আটটা) চলবে।ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সভা আজআন্তজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির ডাইরেক্টরির প্রকাশনা উৎসব ও আলোচনা সভা আজ বেলা দুটায় সংগঠনের কার্যালয়ে (৩৭৬ ডিটি সড়ক) অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। বিশেষ অতিথি থাকবেন জাতীয় সংসদের হুইপ মো. মজিবুল হক, সাংসদ এম এ লতিফ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুচ ছালাম প্রমুখ। শিশুশিক্ষা-বিষয়ক আন্তর্জাতিক পাঠচক্রের উদ্বোধন কালফুলকি পরিচালিত সমন্বিত শিক্ষা-সংস্কৃতি কার্যক্রমের উদ্যোগে কাল সকাল ১০টায় নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে উদ্বোধন হচ্ছে দুই দিনের শিশুশিক্ষা-বিষয়ক আন্তর্জাতিক পাঠচক্র। সমাজবিজ্ঞানী অনুপম সেনের সভাপতিত্বে পাঠচক্রের উদ্বোধন করবেন ইতিহাসবিদ আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিন। বিশেষ অতিথি থাকবেন শান্তিনিকেতনের পাঠভবনের সাবেক অধ্যক্ষ সুপ্রিয় ঠাকুর, রুশ দূতাবাসের ভারপ্রাপ্ত কনসাল ভ্লাদিমির ইগরভ ও আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক স্যামুয়েল বার্থেট।বেলা আড়াইটায় সেমিনার কক্ষে মমতাজ জাহান শিশুর বিকাশ, শামসুল হোসাইন সংস্কৃতির ছাপ, অধ্যাপক শাহীন ইসলাম শিশুশিক্ষা: মনস্তাত্ত্বিকের বিবেচনা বিষয়ে আলোচনা করবেন। সন্ধ্যা সাড়ে ছয়টায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর আবুল মোমেনের গ্রন্থনা ও রচনায় নাটক বনের পাখি মনের আনন্দে পরিবেশন করা হবে। এর নির্দেশনায় অসীম দাশ এবং পরিবেশনায় ফুলকির সোনারতরী ও সহজপাঠ। এ ছাড়া দিনব্যাপী শিশুদের চারুকলা প্রদর্শনী চলবে আর্ট গ্যালারিতে। প্রদর্শনীর উদ্বোধন করবেন শিল্পী অলক রায়।২২ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় অভিজ্ঞতার আলোকে নানা দেশের শিক্ষাচিত্র বিষয়ে বলবেন ওলগা রায় (রাশিয়া), সুজিত চৌধুরী (জার্মানি) ও স্যামুয়েল বার্থেট (ফ্রান্স)। বেলা আড়াইটায় শিশুর জন্য বিজ্ঞান ও গণিত শিক্ষা, শিশুশিক্ষা: শান্তিনিকেতনের আদর্শ ও অভিজ্ঞতা, ক্ষুদ্র জাতির শিক্ষা সমস্যার ওপর আলোচনা অনুষ্ঠিত হবে।স্টার ক্যাম্পাস-সিওএল-দৃষ্টির বিতর্ক কর্মশালা কাল থেকেস্টার ক্যাম্পাস-সিওএল-দৃষ্টি স্কুল অব ডিবেটের অষ্টম ব্যাচের কর্মশালা কাল বিকেল তিনটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) গ্যালারিতে শুরু হচ্ছে। দুই মাসের এ কর্মশালার উদ্বোধন করবেন অধ্যক্ষ হাসিনা জাকারিয়া। অতিথি থাকবেন দ্য ডেইলি স্টার-এর চট্টগ্রাম ব্যুরোর প্রধান রইসুল হক বাহার ও চিটাগাং অনলাইন লিমিটেডের (সিওএল) প্রধান কারিগরি কর্মকর্তা অনিরুদ্ধ বড়ুয়া।পতেঙ্গা লোকনাথ ধামের অনুষ্ঠান কালপতেঙ্গার লোকনাথ ধাম ও গীতা শিক্ষালয়ের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান কাল নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। ধর্মসভার উদ্বোধন করবেন লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘের সভাপতি অনিল কুমার মুখার্জি। প্রধান অতিথি থাকবেন সাংসদ এম এ লতিফ। রাত নয়টায় ‘অমৃতের সন্ধানে চলো যাই’ শীর্ষক সংগীতানুষ্ঠানে গান গাইবেন বারী সিদ্দিকী।রক্তকরবীর রবীন্দ্র সার্ধশত বার্ষিকীর অনুষ্ঠানমালা ২২ জানুয়ারিরক্তকরবীর আয়োজনে ২২ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলা ভাষা ও সাহিত্যের প্রাণপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উদ্যাপন করা হবে। প্রথম পর্বে রবীন্দ্রনাথের শিক্ষাদর্শন ও পাঠভবনের অভিজ্ঞতার ওপর বলবেন শান্তিনিকেতনের পাঠভবনের সাবেক অধ্যক্ষ সুপ্রিয় ঠাকুর। সভাপতিত্ব করবেন বিশিষ্ট বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম। দ্বিতীয় পর্বে থাকবে রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান। আলোকিত প্রতিবেদক