কী কখন কোথায়
ইসলামিক ফাউন্ডেশনের আন্তধর্মীয় সংলাপের শেষ দিন আজইসলামিক ফাউন্ডেশনের চট্টগ্রাম পাহাড়তলী হাজিক্যাম্প কার্যালয়ে গতকাল শুরু হওয়া আন্তধর্মীয় সংলাপের আজ শেষ দিন। সংলাপের উদ্বোধন করেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া। উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী হাবিবুল আউয়াল ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক কামাল উদ্দিন আহমেদ। মুনিরিয়া যুব তবলিগের এশায়াত সম্মেলন কালমুনিরিয়া যুব তবলিগ কমিটির এশায়াত সম্মেলন আগামীকাল (৩১ জানুয়ারি) বেলা একটায় নগরের লালদীঘি মাঠে অনুষ্ঠিত হবে। সম্মেলনে সভাপতিত্ব করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোশাররফ হোসেন। প্রধান আলোচক থাকবেন মুনিরিয়া যুব তবলিগ কমিটির মহাসচিব অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়া। কাল হিসাববিজ্ঞান সমিতির প্রস্তুতি সভাচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান সমিতির পুনর্মিলনীর প্রস্তুতি সভা কাল সোমবার সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হবে। ১ ওআর নিজাম সড়কের (পাঁচলাইশ থানার সামনে) অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠেয় সভায় সমিতির সব সদস্যকে উপস্থিত থাকতে অধ্যাপক সুলতান আহমেদ অনুরোধ জানিয়েছেন। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে সমিতির পুনর্মিলনী হবে। সভায় বিভিন্ন কমিটি ও উপকমিটি গঠন করা হবে।বাতিঘরের বই উৎসব ১ ফেব্রুয়ারি শুরু হচ্ছেমহান একুশে উপলক্ষে নগরের মোমিন সড়কের (চেরাগি পাহাড়) বই বিপণিকেন্দ্র বাতিঘরে ১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বই উৎসব। আগামী ১০ মার্চ পর্যন্ত চলবে উৎসব। প্রতিদিন সকাল ১০টা থেকে আটটা পর্যন্ত উৎসবে বাংলা একাডেমীর বইমেলায় প্রকাশিত নতুন বই বিশেষ ছাড়ে পাওয়া যাবে। আলোকিত প্রতিবেদক