কী কখন কোথায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চাঁটগাইয়া বচন ও বুলি’ বইয়ের প্রকাশনা উৎসব আজমোহাম্মদ ইদ্রিছের নির্বাচিত লেখার সংকলন চাঁটগাইয়া বচন ও বুলি-এর প্রকাশনা উৎসব আজ বৃহস্পতিবার বিকেল চারটায় চট্টগ্রাম প্রেস ক্লাবের আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হবে। কবি অরুণ দাশগুপ্তের সভাপতিত্বে উৎসবে আলোচনা করবেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান, অধ্যাপক শফিউল আলম, ভাষাবিজ্ঞানী মাহবুবুল হক ও গবেষক আহমদ আমিন চৌধুরী। আগ্রহী লোকজনকে উৎসবে অংশ নিতে উদ্যাপন পরিষদের আহ্বায়ক সিদ্দিক আহমেদ অনুরোধ জানিয়েছেন।ডেইলি স্টার-বাংলালায়ন-দৃষ্টি ব্রেইন স্টোর্মিং প্রতিযোগিতা কাল শুরুব্যবসায়ের নতুন ধারণা ও ব্র্যান্ডিং বিষয়ে দ্য ডেইলি স্টার-বাংলালায়ন-দৃষ্টি ব্রেইন স্টোর্মিং প্রতিযোগিতা কাল শুক্রবার শুরু হচ্ছে। নগরের আঞ্চলিক লোকপ্রশাসনকেন্দ্রে এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন সাবেক লায়ন গভর্নর নাদের খান। অতিথি থাকবেন ব্যাংক এশিয়ার আঞ্চলিক প্রধান মোহাম্মদ রোসাংগির, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের নির্বাহী প্রধান মোহাম্মদ আবদুল্লাহ মামুন, দ্য ডেইলি স্টার-এর চট্টগ্রাম ব্যুরো প্রধান এ কে এম রইসুল হক ও বাংলালায়নের হেড অব অপারেশন মো. তাজিন আলম। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০টি দল অংশ নেবে।জেকে মেমোরিয়াল হাসপাতালের ব্লাড ব্যাংক উদ্বোধন কালরাউজানের গহিরা জে কে মেমোরিয়াল হাসপাতালের অস্ত্রোপচার কক্ষ ও ব্লাড ব্যাংকের উদ্বোধন হবে কাল শুক্রবার সকাল ১০টায়। এতে অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. আবদুল করিম ও সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী। বিভাগীয় কবিতা উৎসব কালবাংলাদেশ লেখক শিবির চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে কাল শুক্রবার বিকেল সাড়ে তিনটায় ডিসি হিলে বিভাগীয় কবিতা উৎসব অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন লেখক শিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাসিবুর রহমান। আলোচনা করবেন কবি আহমেদ ইলিয়াস ও অধ্যাপক ফেরদৌস আরা আলীম। সভাপতিত্ব করবেন অধ্যাপক নুরুল ইসলাম। কাল জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের উদ্বোধন এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়ামে কাল শুক্রবার সন্ধ্যা সাতটায় এবি ব্যাংক ৩১তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের উদ্বোধন হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. আবদুল করিম। বিশেষ অতিথি থাকবেন এবি ব্যাংকের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মো. ইসহাক চৌধুরী।পিডব্লিউএফবির কৃতী শিক্ষার্থী সংবর্ধনা কালপিপলস ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের (পিডব্লিউএফবি) উদ্যোগে কাল বিকেল তিনটায় চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম। আল রাহমান