কী কখন কোথায়
শ্রুতিসন্ধ্যা ‘আমাদের বর্ণমালা’ আজনগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় শ্রুতিসন্ধ্যা ‘আমাদের বর্ণমালা’ অনুষ্ঠিত হবে। কিংবদন্তি নাট্যকার শম্ভু মিত্র অভিনীত রাজা অয়দিপাউস নাটকের প্রধান চরিত্রগুলোর সংলাপ পাঠ করবেন কবি সুকুমার বাগচী। চট্টগ্রাম লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণাকেন্দ্র, প্রমা আবৃত্তি সংগঠন, উচ্চারক আবৃত্তিকুঞ্জ এ অনুষ্ঠানের আয়োজন করছে।প্রেসক্লাবের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন আজমার্কেন্টাইল ব্যাংক-চট্টগ্রাম প্রেসক্লাব বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান আজ মঙ্গলবার বেলা ১২টায় আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন মার্কেন্টাইল ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান এম শাহাবুদ্দিন আলম।চারুকলা ইনস্টিটিউটের উদ্বোধন কালনগরের ৭২১ বাদশা মিয়া সড়কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীন চারুকলা ইনস্টিটিউটের আনুষ্ঠানিক উদ্বোধন হবে কাল বুধবার। সকাল ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলাউদ্দিন। সভাপতিত্ব করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন গোলাম কিবরিয়া ভূঁইয়া। টিআইসিতে তির্যকের নাটক ‘বিসর্জন’ ১১ ফেব্রুয়ারিতির্যক নাট্যদল প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী কাব্যনাটক বিসর্জন ১১ ফেব্রুয়ারি নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে সন্ধ্যে সাতটায় মঞ্চস্থ হবে। আহমেদ ইকবাল হায়দার নির্দেশিত নাটকটি তির্যকের ৩৬তম প্রযোজনা। প্যান্টোমাইমের কর্মশালার নিবন্ধন চলছেপ্যান্টোমাইমের উদ্যোগে ১৬-১৮ ফেব্রুয়ারি ২৪ ঘণ্টার মূকাভিনয় কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে প্রশিক্ষণ দেবেন আমেরিকা প্রবাসী কাজী মাশহুরুল হুদা। এতে অংশ নিতে আগ্রহী ব্যক্তিদের নিবন্ধনের জন্য ফোনে (০১৭১৪ ০৬৫৩৫৩) যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। আলোকিত প্রতিবেদক