কী কখন কোথায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যতীন্দ্র মোহন সেনগুপ্তের জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন আজদেশপ্রিয় যতীন্দ্র মোহন সেনগুপ্তের ১২৫তম জন্মজয়ন্তী উদ্যাপন উপলক্ষে আজ নগরের জে এম সেন হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিকেল তিনটায় মাসব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন চট্টগ্রামের ভারতীয় দূতাবাসের হাইকমিশনার সোমনাথ ঘোষ। এদিকে, দি চিটাগাং অ্যাসোসিয়েশনের উদ্যোগে জে এম সেন হলে আজ বিকেল চারটায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী। প্রধান অতিথি থাকবেন সাংসদ আখতারুজ্জামান চৌধুরী। ইন্টেরিয়র ও ফ্যাশন ডিজাইন কর্মশালা শুরু আজইনোভেটিভ মাল্টিমিডিয়া আয়োজিত ইন্টেরিয়র ও ফ্যাশন ডিজাইন কর্মশালা আজ শুরু হচ্ছে। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠেয় কর্মশালায় অংশ নিতে আগ্রহী লোকজনকে ফোনে (০৩১ ২৫৫৬৮১৭, ০১৯৭৫ ৭০৬০৫০) যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।বন্ধুসভার বনভোজন ৪ মার্চ বান্দরবানেপ্রথম আলো বন্ধুসভা চট্টগ্রামের বার্ষিক বনভোজনের স্থান ও তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ৪ মার্চ বান্দরবানের মেঘলায় বনভোজন অনুষ্ঠিত হবে। আগ্রহী বন্ধুদের আগামী ১ মার্চের মধ্যে নাম নিবন্ধন করতে হবে। বিস্তারিত ফোনে (০১৮১৯ ৮৭৩৫৫৮, ০১৯১৩ ৮৪৯৪৭৬) জানা যাবে।তির্যক নাট্যগোষ্ঠীর সদস্য সংগ্রহতির্যক নাট্য গোষ্ঠী নতুন নাট্যকর্মী সংগ্রহ করছে। আবৃত্তি, গান ও বাদ্যযন্ত্রে পারদর্শীদের অগ্রাধিকার দেবে তির্যক। আগ্রহী লোকজনকে ২৪ ফেব্রুয়ারির মধ্যে জেলা শিল্পকলা একাডেমীর শফির দোকান, মেহেদিবাগের বিশদবাঙলা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মউর দোয়ান, জলসা ভবনের কারেন্ট বুক সেন্টার থেকে আবেদনপত্র নিতে হবে।  আলোকিত প্রতিবেদক