কী কখন কোথায়
মুক্তিযোদ্ধা মহাসমাবেশ ৫ মার্চআন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের বিচার করার দাবিতে জেলা মুক্তিযোদ্ধা সংসদের মহাসমাবেশ ৫ মার্চ কিং অব চিটাগাংয়ে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম। প্রধান বক্তা থাকবেন সংসদের কেন্দ্রীয় চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান। অনুষ্ঠানে কর্মরত মুক্তিযোদ্ধার সন্তানদের সংবর্ধনা দেওয়া হবে।চাটগাঁ ভাষা পরিষদের সেমিনার ৫ মার্চচাটগাঁ ভাষা পরিষদের আয়োজনে ৫ মার্চ নগরের জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে নয়টায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পরিষদের সহসভাপতি মঈনুল ইসলাম মাহমুদ। প্রধান অতিথি থাকবেন অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক ও মো. আবুল কাসেম। সভাপতিত্ব করবেন চবির সাবেক উপাচার্য আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিন। সিজেকেএসের প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন শনিবারচট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) উদ্যোগে নগরের এমএ আজিজ স্টেডিয়ামে ৫ মার্চ (শনিবার) সকাল নয়টায় উদ্বোধন করা হচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট লিগের। এর উদ্বোধন করবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের পরিচালক (অর্থ) রুপম কিশোর বড়ুয়া।আজিজিয়া হাশেমিয়া মাদ্রাসার মাহফিল ৪ মার্চফটিকছড়ির ধর্মপুর আজাদী বাজার আজিজিয়া, হাশেমিয়া মাদ্রাসায় ৪ মার্চ সকাল নয়টা থেকে দিনব্যাপী মাহফিল অনুষ্ঠিত হবে। আল্লামা আবুল কাসেমের সভাপতিত্বে মাহফিলের উদ্বোধন করবেন আল্লামা সফিউল আলম নেজামি। প্রধান অতিথি থাকবেন ইমামে আহলে সুন্নাত কাজী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমি। গ্রন্থনা: আল রাহমান