কী কখন কোথায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটদের সাংস্কৃতিক স্কুল সোনারতরীতে ভর্তি চলছেফুলকি পরিচালিত ছোটদের সাংস্কৃতিক স্কুল সোনারতরীর সংগীত বিভাগ নতুন পদ্ধতিতে শুরু হবে ১৮ মার্চ। উদ্বোধন করবেন কলকাতার সংগীত রিসার্চ একাডেমির সাবেক পরিচালক, আগ্রা ঘরানার বিশিষ্ট গায়ক পণ্ডিত বিজয় কিচলু। ছয় থেকে ১৬ বছরের আগ্রহী শিক্ষার্থীদের ১৬ মার্চের মধ্যে ভর্তি হতে হবে। যোগাযোগ: ফুলকি, ৪৬ বৌদ্ধ মন্দির সড়ক, নন্দনকানন, চট্টগ্রাম। বিজ্ঞপ্তি।চট্টগ্রাম বেতার নিজস্ব শিল্পী সংস্থার সম্মিলন শনিবারবাংলাদেশ বেতার চট্টগ্রামকেন্দ্রের নিজস্ব শিল্পী সংস্থার সম্মিলন অনুষ্ঠান ১২ মার্চ, শনিবার সকাল আটটায় বাংলাদেশ মেরিন একাডেমিতে অনুষ্ঠিত হবে। বেতারের কর্মকর্তা, কর্মচারীসহ যন্ত্র, নাট্য ও সংগীতশিল্পী, উপস্থাপক, সংবাদ পাঠক, কথক, নাট্যকার, গীতিকারেরা এতে অংশ নেবেন। বিজ্ঞপ্তি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান সমিতির স্বাধীনতা উৎসব ২৫ মার্চনিজস্ব প্রতিবেদকচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের বার্ষিক পুনর্মিলনী ও স্বাধীনতা উৎসব ২৫ মার্চ ফয়’স লেকের সি ওয়ার্ল্ডে অনুষ্ঠিত হবে। সমিতির আগ্রহী সদস্যদের ২০ মার্চের মধ্যে নিবন্ধন করতে হবে।সমিতির সভাপতি অধ্যাপক সুলতান আহমেদ জানান, সি ওয়ার্ল্ডে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত উৎসব চলবে। এতে সমিতির সদস্যদের সন্তানেরা বিভিন্ন রাইডে চড়তে পারবে। এর জন্য বাড়তি কোনো ফি দিতে হবে না। স্বাধীনতা দিবসের আগের দিন কর্মসূচি নির্ধারিত হওয়ায় সমিতির বার্ষিক পুনর্মিলনী স্বাধীনতা উৎসবে রূপ নেবে। এবারও সমিতির দম্পতি ফি ৬০০ টাকা ধরা হয়েছে। একক ৪০০ টাকা এবং প্রতি সন্তানের জন্য (তিন বছরের ঊর্ধ্বে) ২০০ টাকা করে ফি দিয়ে নিবন্ধন করতে হবে। এ ছাড়া যাঁদের ঠিকানা ও মুঠোফোন নম্বর পরিবর্তন হয়েছে তাঁদের ১৫ মার্চের মধ্যে লিখিতভাবে জানাতে অনুরোধ জানানো হয়েছে। বিস্তারিত ফোনে (মো. আইয়ুব ইসলাম ০১৭১৯ ৭১৬৬৭১ ও মোহাম্মদ তোফাজ্জাল আলী ০১৭১১ ৫৩০৩৩৩) জানা যাবে।কর্ণফুলী সমিতির মতবিনিময় সভানগরের স্টুডিও থিয়েটার মিলনায়তনে কর্ণফুলী সমিতির মতবিনিময় সভা ৫ মার্চ আহ্বায়ক ছাবের আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা উপপরিচালক মীর্জা মোহাম্মদ এরশাদ। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মাস্টার ছিদ্দিক আহমদ। প্রধান অতিথি বলেন, কর্ণফুলী থানার বিভিন্ন সমস্যা নিরসনের জন্য কর্ণফুলী সমিতির বিকল্প নেই। তিনি কর্ণফুলী থানা উন্নয়নের সবার সহযোগিতা কামনা করেন। সংগঠনের সদস্যসচিব মো. হারুন অর রশিদের সঞ্চালনে সভায় বক্তব্য দেন কর্ণফুলী সমিতির যুগ্ম আহ্বায়ক মো. ফারুক, এ এম সাইফুদ্দিন, মো. ইছহাক, মো. হাসমত আলী, মো. কামাল উদ্দিন, প্রকৌশলী হারুন অর রশিদ, অ্যাডভোকেট নাছির উদ্দিন, এ এম সালাহউদ্দিন বাবুল, মীর্জা মো. ইসমাইল, মো. সফর আলী, মঞ্জুরুল হক, মো. জসীম উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি।