কী কখন কোথায়
ফতেয়াবাদ পরিবেশ আন্দোলন কমিটির শোভাযাত্রা আজফতেয়াবাদ পরিবেশ আন্দোলন কমিটির উদ্যোগে আজ চৌধুরীহাট বণিকপাড়ায় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। নিরাপদ সড়ক, কৃষিজমি রক্ষা, মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলা, রাস্তা-খাসজমি-নালানর্দমা ও প্রাচীন ঐতিহ্য রক্ষার দাবিতে এ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। পরিবেশবান্ধব কর্মকাণ্ড বাস্তবায়ন ও জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। রোববার সকাল নয়টায় শোভাযাত্রায় উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক অলক রায় ও ফতেয়াবাদ পরিবেশ আন্দোলনের আহ্বায়ক শ্রীমান কান্তি ঘোষ। এ কর্মসূচিতে এলাকার সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।নানুপুর লায়লা-কবির কলেজে পুনর্মিলনীর প্রস্তুতি সভাফটিকছড়ির নানুপুর লায়লা-কবির কলেজের ২০ বছর পূর্তি ও পুনর্মিলনী উপলক্ষে প্রকাশনা উপপরিষদের প্রস্তুতি সভা ৮ মার্চ নগরের লুসাই ভবনে অনুষ্ঠিত হয়। অধ্যাপক আনোয়ারুল করিমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মোহাম্মদ আশরাফুল ইসলাম, শাহাদাত হোসেন, জিয়াউল হক, বখতেয়ার সাইদ প্রমুখ। সভায় ১৫ মার্চের মধ্যে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ছবি ও জীবনবৃত্তান্ত জমা দিতে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।ছাবের আহমেদের মৃত্যুবার্ষিকী পালিতসমাজসেবক হাজি ছাবের আহমেদের পঞ্চম মৃত্যুবার্ষিকী গতকাল শনিবার পালিত হয়েছে। মরহুমের দক্ষিণ বাকলিয়ার বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে মরহুমের আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য মো. শামসুদ্দিনের বাবা। বিজ্ঞপ্তি।রাউজান ছাত্রকল্যাণ সংসদের ১৫ বছর পূর্তি অনুষ্ঠানরাউজান ছাত্রকল্যাণ সংসদের ১৫ বছর পূর্তি উপলক্ষে ৪ মার্চ সংগঠনের সভাপতি আহসান হাবিব চৌধুরীর সভাপতিত্বে মিলনমেলা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন পৌরসভার সাবেক মেয়র শফিকুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সহসভাপতি খোরশেদুল আলম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার, দৈনিক পূর্বকোণ-এর নিজস্ব প্রতিবেদক খোরশেদুল আলম ও নজরুল ইসলাম। সংগঠনের সাধারণ সম্পাদক তপন কুমার দের সঞ্চালনে বক্তব্য দেন এ কে এম আবদুর রশিদ, শামীমুল ইসলাম চৌধুরী, সাইফুল ইসলাম চৌধুরী, শওকত হোসেন প্রমুখ। সভা শেষে ছিল ঐতিহ্যবাহী মেজবান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজ্ঞপ্তি।