কী কখন কোথায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শওকত জাহানের চিত্র প্রদর্শনী শুরু আজথিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি) শিল্পী শওকত জাহানের ১৬তম চিত্র প্রদর্শনী আজ বিকেল চারটায় শুরু হচ্ছে। চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে প্রদর্শনীর উদ্বোধন করবেন সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম। ২৯ মার্চ বিকেল চারটায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান। প্রদর্শনী প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।টেকনাফে মঈন উদ্দিন কলেজের ভিত্তি স্থাপন আজটেকনাফের হ্নীলায় আজ বিকেল তিনটায় মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের ভিত্তি স্থাপন করবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. ফজলী হোসেন। সভাপতিত্ব করবেন স্থানীয় সাংসদ আবদুর রহমান।আনন্দের ‘হূদয়ে বাংলাদেশ’ ৩০ মার্চআনন্দ সাংস্কৃতিক অঙ্গনের ৬০তম প্রযোজনা ‘হূদয়ে বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠান ৩০ মার্চ সন্ধ্যা সোয়া সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে ১৯৫২ থেকে ১৯৭১ সালের উজ্জীবনের গান করবেন রোকসানা, রুবেল, শাহনাজ, সত্যজিৎ, তন্ময়, ববি, সাগর ও টিনা। নৃত্য পরিবেশন করবেন চারুটা নৃত্যাঙ্গন একাডেমি।ফুলকির ছোটদের সাহিত্য আসর ১ এপ্রিলফুলকি পরিচালিত সুকুমার শিশু সাধারণ পাঠাগারের ঋতুভিত্তিক ছোটদের সাহিত্য আসর বাসন্তিকা আগামী ১ এপ্রিল সকাল ১০টায় বৌদ্ধমন্দির সড়কের ফুলকি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে আগ্রহী শিশু-কিশোরদের লেখা গল্প, কবিতা, ছড়া ও ফিচার ৩১ মার্চ সকাল ১০টা থেকে বেলা একটার মধ্যে ফুলকির দপ্তরে জমা দিতে অনুরোধ জানানো হয়েছে।চট্টগ্রাম ফাউন্ডেশন ট্রাস্টের মেধাবৃত্তিচট্টগ্রাম ফাউন্ডেশন ট্রাস্ট (সিএফটি) দশম মেধাবৃত্তির দরখাস্ত আহ্বান করেছে। এতে মহানগরসহ চট্টগ্রামের ১৪ উপজেলার একাদশ শ্রেণীর গরিব শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। বিস্তারিত ফোনে (০১৮৯১ ৩৯৩৬৯৪) জানা যাবে। গ্রন্থনা: আল রাহমান