কী কখন কোথায়
প্রীতিলতার জন্মশতবর্ষের অনুষ্ঠান উদ্বোধন আজবীরকন্যা প্রীতিলতার জন্মশতবর্ষ উপলক্ষে ধলঘাটের প্রীতিলতা ট্রাস্টের উদ্যোগে বছরব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন হচ্ছে আজ। উদ্বোধন করবেন বিপ্লবী বিনোদবিহারী চৌধুরী। আজ সকালের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সাবেক ছাত্রনেতা ইকবাল আহম্মদ সিদ্দিকী। বিকেলের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাজনীতিবিদ বিজন চক্রবর্তী। কাল লোককবির সমাবেশের উদ্বোধন করবেন ভোরের কাগজ-এর সম্পাদক শ্যামল দত্ত। বিকেলে আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। ২ এপ্রিল আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন সাংসদ শামসুল হক চৌধুরী। আজ সিইউজের সাধারণ সভাচট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) বার্ষিক সাধারণ সভা আজ সকাল ১০টায় প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হবে। ‘সংগ্রাম ও গৌরবের ৫০ বছর’ শীর্ষক এ সভায় সদস্যদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। অভ্যুদয় সংগীত অঙ্গনের অনুষ্ঠান আজঅভ্যুদয় সংগীত অঙ্গনের উদ্যোগে আজ সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে ‘আমার প্রাণের মানুষ আছে প্রাণে’ শীর্ষক সংগীতানুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী। বিশেষ অতিথি থাকবেন বরেণ্য শিল্পী অজিত রায়। এতে অভ্যুদয়ের শিল্পীরা রবীন্দ্রনাথের বাউল সুরে রচিত গান পরিবেশন করবেন। আজ নানুপুর লায়লা কবির কলেজের দুদশক পূর্তিফটিকছড়ির নানুপুর লায়লা-কবির কলেজের দুদশক পূর্তি ও পুনর্মিলনী আজ সকাল ১০টায় শুরু হচ্ছে। দুদিনের এ আয়োজনের উদ্বোধন করবেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। কলেজের প্রতিষ্ঠাতা ফখরুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর শিক্ষা, সামাজিক উন্নয়ন ও রাজনীতিবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আলাউদ্দিন আহমেদ। অতিথি থাকবেন সাংসদ শাহিদা তারেখ দীপ্তি, সাবেক সাংসদ রফিকুল আনোয়ার, উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী প্রমুখ। বিশ্বসাহিত্য কেন্দ্রের পুরস্কার বিতরণ কালবিশ্বসাহিত্য কেন্দ্রের বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ উৎসব কাল শুক্রবার সকাল সাড়ে আটটায় চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এতে বরেণ্য ব্যক্তিরা নগরের ৬০ বিদ্যালয়ের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেবেন। গ্রন্থনা: আল রাহমান