কী কখন কোথায়
বিনয় বাঁশী জলদাস স্মরণানুষ্ঠান আজ প্রখ্যাত ঢোলবাদক বিনয় বাঁশী জলদাসের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বোয়ালখালীর পূর্ব গোমদণ্ডীতে আজ স্মরণানুষ্ঠান হবে। শিল্পীর বাস্তুভিটায় আলোচনা সভা, কবিগানের আসর ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আগ্রহী ব্যক্তিদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।আলিয়ঁসে চলছে ফ্রাংকোফোন চলচ্চিত্র উৎসবনগরের চকবাজারের আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে ৩ এপ্রিল থেকে চলছে ফ্রাংকোফোন চলচ্চিত্র উৎসব। আজ সন্ধ্যা ছয়টায় শার এল লায়লি, কাল ছয়টায় ব্র্যাকেট প্রদর্শিত হবে। চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্রের সহযোগিতায় এ উৎসব ১১ এপ্রিল পর্যন্ত চলবে। সুপ্রভাত রাউজান ট্রাস্টের অনুষ্ঠান ৭ এপ্রিলসুপ্রভাত রাউজান ট্রাস্টের উদ্যোগে ৭ এপ্রিল বিকেল চারটায় চেরাগি পাহাড়ের চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে ছড়াকার তৌফিকুল ইসলাম চৌধুরীকে সম্মাননা জানানো হবে। হিন্দু ফাউন্ডেশনের সাধারণ সভা ৮ এপ্রিলবাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের ২৮তম বার্ষিক সাধারণ সভা ৮ এপ্রিল সকাল ১০টায় মোমিন সড়কের মৈত্রী ভবনে অনুষ্ঠিত হবে। সভার উদ্বোধন করবেন বিপ্লবী বিনোদবিহারী চৌধুরী। প্রধান অতিথি থাকবেন বিচারপতি গৌর গোপাল সাহা। অতিথি থাকবেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পরেশচন্দ্র শর্মা। শিল্পকলায় বৈশাখী বুটিক মেলা ৮-১২ এপ্রিল‘বৈশাখ মানেই উৎসবে মাতোয়ারা’ স্লোগানে নগরের জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে ৮-১২ এপ্রিল অ্যাক্ট এন্টারটেইনমেন্টের বুটিক মেলা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত মেলায় থাকবে সংগীতানুষ্ঠান, ফ্যাশন প্যারেড, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নৃত্য ও নাটক। আনন্দ নিকেতনের সাংস্কৃতিক প্রতিযোগিতার নিবন্ধন শুরুচকবাজারের আনন্দ নিকেতন সংগীত একাডেমির সাংস্কৃতিক প্রতিযোগিতার নিবন্ধন শুরু হয়েছে। ১৩ মে অনুষ্ঠেয় এ প্রতিযোগিতায় উচ্চাঙ্গ, রবীন্দ্র, নজরুল, দেশাত্ম ও আধুনিক গানে পঞ্চম-দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। আগ্রহী শিক্ষার্থীদের আন্দরকিল্লার গণেশ অ্যান্ড সন্স, আর্য্য সংগীত বিদ্যাপীঠ, আগ্রাবাদের বনানী স্টুডিও থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে।গ্রন্থনা: আল রাহমান