কী কখন কোথায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর জেলা সমিতির অভিষেক আজচট্টগ্রামের লক্ষ্মীপুর জেলা সমিতির অভিষেক ও বার্ষিকীর মোড়ক উন্মোচন আজ বিকেল চারটায় নগরের লেডিস ক্লাবে অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি থাকবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন। বিশেষ অতিথি থাকবেন সিটি মেয়র মোহাম্মদ মনজুর আলম, লক্ষ্মীপুরের সাংসদ আবুল খায়ের ভূঁইয়া, শহীদ উদ্দিন এ্যানি, এ বি এম আশরাফ উদ্দিন, নাজিম উদ্দিন আহমেদ ও শিল্পপতি এম এ হাশেম। অস্কারজয়ী চলচ্চিত্র অধিবেশন কাল শুরুচট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্রের উদ্যোগে কাল শুরু হচ্ছে দুদিনের বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী। কাল বেলা ১১টায় ব্ল্যাক সোয়ান, বিকেল চারটায় ফাইটার, সন্ধ্যা সাতটায়দ্য কিংস স্পিচ। সমাপনী দিন ৯ এপ্রিল থাকছে বেলা ১১টায় ইনসেপশন, বিকেল চারটায় দ্য সোশ্যাল নেটওয়ার্ক, সন্ধ্যা সাতটায় ইন অ্যা বেটার ওয়ার্ল্ড। আলিয়ঁসে ফরাসি ভাষার নতুন কোর্স শুরু ৯ এপ্রিলনগরের আলিয়ঁস ফ্রঁসেজে ফরাসি ভাষার নতুন কোর্স ৯ এপ্রিল শুরু হচ্ছে। তিন মাসের এ প্রশিক্ষণে চাকরিজীবীদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। আগ্রহী ব্যক্তিদের কালকের মধ্যে ভর্তি হতে হবে। বিস্তারিত ফোনে (৬১৫৭৪০) জানা যাবে। গল্পকথনের অনুষ্ঠান আজ শিল্পকলায়তারুণ্যের উচ্ছ্বাসের উদ্যোগে তামান্না তিথির একক গল্পকথনের অনুষ্ঠান ‘সবচেয়ে সুন্দর’ আজ সন্ধ্যা ছয়টায় নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার কর্মী সংগ্রহনবগঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধু এবং সাংস্কৃতিক দলের জন্য গান ও আবৃত্তি—এ দুই বিভাগে কর্মী সংগ্রহ চলছে। আগ্রহী বন্ধুদের যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। বিস্তারিত ফোনে ( ০১৮১৪ ৮৮০১৭৪, ০১৬৭২ ৩৪৩৫৬৫, ০১৭৫১ ০৮৩৭৭৬) জানা যাবে।  গ্রন্থনা: আল রাহমান