কী কখন কোথায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানিতে পড়াশোনা বিষয়ে দলগত পরামর্শসভা কালজার্মানিতে পড়াশোনা এবং গবেষণা কাজে আগ্রহী স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডির শিক্ষার্থীদের নিয়ে দলগত পরামর্শ সভা অনুষ্ঠিত হবে আগামীকাল ১১ মে, সকাল ১০টায় জামাল খানের জার্মান ভাষা শিক্ষাকেন্দ্র ডি সপ্রাখে। এর আয়োজন করেছে ডি সপ্রাখে ও জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস ড্যাড। পরামর্শ সভায় অংশগ্রহণে আগ্রহীদের ২১৬ জামালখান ডি সপ্রাখে কার্যালয়ে নাম নিবন্ধন করতে অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, এখানে কোনো ভর্তি ও ভিসা প্রক্রিয়ার ব্যবস্থা থাকবে না। তাই কোনো শিক্ষাসনদও সঙ্গে আনার প্রয়োজন নেই। বিজ্ঞপ্তি। মহিলা পরিষদের মতবিনিময় সভা আজবাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠেয় সভায় উন্নয়ন সহযোগী সংগঠনের প্রতিনিধিসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। বিজ্ঞপ্তি।ফুলকিতে ছোটদের সাহিত্য আসর ১৩ মেফুলকিতে ১৩ মে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে ছোটদের সাহিত্য আসর। এবারের বিষয় বৈশাখ। অংশগ্রহণে ইচ্ছুক শিশু-কিশোরদের স্বরচিত গল্প, কবিতা, ছড়া ও ফিচার ১২ মে সকাল ১০টা থেকে একটার মধ্যে ফুলকির দপ্তরে জমা দিতে হবে। বিস্তারিত ফোনে (৬১৮১৩৭) জানা যাবে। বিজ্ঞপ্তি।