কী কখন কোথায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্বাশার আলোর সংবর্ধনা অনুষ্ঠান আজশিশু-কিশোর সংগঠন পূর্বাশার আলোর উদ্যোগে আজ বিকেল চারটায় নগরের রিমা কমিউনিটি সেন্টারে বি-স্ক্যানের সভাপতি সাবরিনা সুলতানা ও কৃতী শিক্ষার্থীদের (এসএসসি) সংবর্ধনা দেওয়া হবে। এতে আগ্রহী ব্যক্তিদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।সত্যজিৎ রায় চলচ্চিত্র অধিবেশন ২৭ মেচট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্র সত্যজিৎ রায়ের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৭ মে দিনব্যাপী চলচ্চিত্র অধিবেশনের আয়োজন করছে। থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে সকাল ১১টায় শতরঞ্জ কি খিলাড়ি, বিকেল তিনটায় পোস্টমাস্টার, পাঁচটায় কাঞ্চনজঙ্ঘা এবং সন্ধ্যা সাতটায় আগন্তুক প্রদর্শিত হবে। বিজ্ঞপ্তি।