কী কখন কোথায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৌদ্ধ শিশু-কিশোর উৎসব কালথিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি) কাল প্রথম বৌদ্ধ শিশু-কিশোর উৎসব অনুষ্ঠিত হবে। সকাল নয়টায় উৎসবের উদ্বোধন করবেন কল্পনা বড়ুয়া। দিনব্যাপী অনুষ্ঠানে থাকবে সেমিনার, শিশু-কিশোর আড্ডা, আলোচনা, আনন্দমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজ্ঞপ্তি।গণিত ক্লাবের আলোচনা কাল চট্টগ্রাম গণিত ক্লাবের আলোচনা সভা আগামীকাল বিকেল সাড়ে তিনটায় কাতালগঞ্জের স্কলার প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হবে। বিস্তারিত ফোনে (০১৮১৭২৬৪৮৪৮) জানা যাবে। বিজ্ঞপ্তি। পুরোনো দিনের গজলের অনুষ্ঠান ৪ জুনওল্ড মিউজিক লাভার্স ক্লাবের উদ্যোগে ৪ জুন সন্ধ্যা পৌনে সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) গ্যালারিতে পুরোনো দিনের গজলের অনুষ্ঠান হবে। এতে গজল ছাড়াও ৪০-৬০-এর দশকের জনপ্রিয় গান করবেন শিল্পী শাহরিয়ার খালেদ। বিজ্ঞপ্তি।