কী কখন কোথায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাইওনিয়রস অব কলেজিয়েট পথিকৃৎ উৎসব শুরু আজপাইওনিয়রস অব কলেজিয়েটের উদ্যোগে আজ সকাল ১০টায় বিদ্যালয়ে শুরু হচ্ছে তিন দিনের পথিকৃৎ উৎসব। এতে থাকবে বিতর্ক, উপস্থিত বক্তৃতা, আবৃত্তি ও দাবা প্রতিযোগিতা এবং গণিত উৎসব। আগ্রহী শিক্ষার্থীদের আজ সকাল ১০টায় কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের ২৯ নম্বর কক্ষে উপস্থিত থাকতে হবে। বিজ্ঞপ্তি।নাছির উদ্দিন মহিলা কলেজের উদ্বোধন কালপাঁচলাইশ এস এম নাছির উদ্দিন সিটি করপোরেশন মহিলা কলেজের উদ্বোধন অনুষ্ঠান কাল শুক্রবার বিকেল চারটায় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। মেয়র মোহাম্মদ মন্জুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সাংসদ মইনউদ্দিন খান, চেমন আরা তৈয়ব ও এস এম নাছির উদ্দিন। বিজ্ঞপ্তি।এআইপিএলের প্রকল্প উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশআবুধাবি ইন্টারন্যাশনাল প্রোপার্টিজ লিমিটেডের (এআইপিএল) সাত্তার টাওয়ার প্রকল্পের উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশ সম্প্রতি রিয়াজউদ্দিন বাজারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজনীতিবিদ ও ক্রীড়া সংগঠক আ জ ম নাছির উদ্দিন।এআইপিএলের চেয়ারম্যান এস এম শহীদুল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন শ্যামল, সাংবাদিক জুবায়ের সিদ্দিকী, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শারমিন আকতার, নাজিম উদ্দিন, মনির উদ্দিন আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি।অর্থনীতি সমিতির সঙ্গে নোবেলজয়ী ইউনূস সুহূদদের মতবিনিময়বাংলাদেশ অর্থনীতি সমিতি চট্টগ্রাম চ্যাপ্টারের সঙ্গে নোবেলজয়ী ইউনূস সুহূদ-চট্টগ্রামের মতবিনিময় সভা ১২ জুন অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন অর্থনীতি সমিতি চট্টগ্রাম চ্যাপ্টারের সহসভাপতি খোরশেদ আলম কাদেরী, আতাউল করিম চৌধুরী, সাধারণ সম্পাদক মনসুর এম ওয়াই চৌধুরী, সহসম্পাদক সুজিত কুমার দত্ত, নোবেলজয়ী ইউনূস সুহূদ চট্টগ্রামের সদস্যসচিব ফারুক-ই-আজম বীর প্রতীক, শাহ আলম, সৈয়দ আবুল বশর প্রমুখ। বিজ্ঞপ্তি