কী কখন কোথায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকীর অনুষ্ঠান ২৩ জুনআনন্দ সাংস্কৃতিক অঙ্গন এর উদ্যোগে রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকীর অনুষ্ঠান ২৩ জুন থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে সন্ধ্যা সাড়ে সাতটায়। অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করবেন। রাউজান ক্লাবের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২৩ জুনরাউজান ক্লাবের উদ্যোগে ২৪ জুন সকাল নয়টায় প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে। জিপিএ-৫ প্রাপ্ত রাউজানের শিক্ষার্থীদের ২৩ জুনের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে ল্যানসেট ডায়াগনোসিস এবং রিসার্চ সেন্টারে ডা. মোহাম্মদ ওমর ফারুকের চেম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে। ফেনীতে সাংস্কৃতিক মেলা ২৪ জুন থেকে নিজস্ব প্রতিবেদক, ফেনী ফেনী জেলা প্রশাসনের উদ্যোগে আগামী ২৪ থেকে ২৬ জুন পর্যন্ত তিন দিনের দেশীয় সাংস্কৃতিক মেলার আয়োজন করা হয়েছে। শহরের মিজান রোডের অধুনালুপ্ত শহীদ জহির রায়হান মিলনায়তন মাঠে এ মেলা বসবে। ২৪ জুন বিকেলে শোভাযাত্রার মাধ্যমে মেলার উদ্বোধন করা হবে।