কী কখন কোথায়
‘আমার বন্ধু রাশেদ’ চলচ্চিত্রের প্রদর্শনী ২৯ জুন পর্যন্তমুহম্মদ জাফর ইকবালের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস অবলম্বনে নির্মিত এবং মোরশেদুল ইসলাম পরিচালিত শিশুতোষ চলচ্চিত্র আমার বন্ধু রাশেদ-এর নিয়মিত প্রদর্শনী থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে ২৬ জুন থেকে শুরু হলো। চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্র আয়োজিত এ প্রদর্শনী ২৯ জুন পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা, ৩টা এবং বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায় চলবে। বিজ্ঞপ্তি।উন্মেষের প্রশিক্ষণ ১ জুলাই শুরুসংবাদ পঠন, উপস্থাপনা, অনুষ্ঠান ঘোষণা, আবৃত্তি ও আরজে বিষয়ে উন্মেষ প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিচালিত ত্রয়বিংশ ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম আগামী ১ জুলাই শুক্রবার শুরু হবে। নবম শ্রেণী থেকে তদূর্ধ্ব শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন যেকোনো বয়সীরা ভর্তি হতে পারবেন। আগ্রহীদের ৩০ জুন বৃহস্পতিবারের মধ্যে উন্মেষ অস্থায়ী কার্যালয়, টিকে ভবন (দোতলা), ৪৪ জুবিলী রোড (মসজিদের উত্তর পাশে) এনায়েত বাজার, চট্টগ্রাম—এই ঠিকানা থেকে আবেদন ফরম সংগ্রহ এবং পূরণ করে সঙ্গে দুই কপি পাসপোর্ট আকারের ছবিসহ কোর্স ফি জমা দিতে অনুরোধ জানানো হয়েছে। বিস্তারিত মুঠোফোনে (০১৫৫৪৩৪২১৬১) জানা যাবে। বিজ্ঞপ্তি। খুলশী থানা বন্ধুসভার প্রস্তুতি বৈঠক ১ জুলাই প্রথম আলো খুলশী থানা বন্ধুসভার প্রস্তুতি বৈঠক খুলশী পাবলিক স্কুল অ্যান্ড কলেজে (ওয়ালেস মোড়) আগামী ১ জুলাই বেলা সাড়ে তিনটায় অনুষ্ঠিত হবে। বিস্তারিত ফোনে (স্বপন-০১৮১৫ ৬২৭০১১, মিঠু-০১৯১১ ৬৫১১২২) জানা যাবে। বিজ্ঞপ্তি।প্রজন্ম মিরসরাইয়ের সংবর্ধনা অনুষ্ঠান ১ জুলাইপ্রজন্ম মিরসরাইয়ের উদ্যোগে নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ওয়াহেদপুর ইউনিয়নের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আগামী ১ জুলাই নিজামপুর মুসলিম উচ্চবিদ্যালয় মাঠে বেলা তিনটায় অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন মিরসরাই উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন। সভাপতিত্ব করবেন মো. শামসুল হুদা ভূঁইয়া। বিজ্ঞপ্তি।