কী কখন কোথায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তির্যক নাট্যগোষ্ঠীর নাটক মঞ্চায়ন ১ ও ২ জুলাইবদরুজ্জামান আলমগীরের রচনা ও শামীম হাসানের নির্দেশনায় তির্যক নাট্যগোষ্ঠীর ৩২তম প্রযোজনানননপুরের মেলায় একজন সুন্দরী ও একটি বাঘ আসে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আগামী ১ ও ২ জুলাই সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হবে। নাটকের টিকিট প্রদর্শনীর দিন পাওয়া যাবে।প্রেসক্লাবে বর্ষার গান ২ জুলাইচট্টগ্রাম প্রেসক্লাবের আয়োজনে বর্ষার গান নিয়ে অনুষ্ঠান ‘আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে’ ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে আগামী ২ জুলাই সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন শিল্পী আলাউদ্দিন তাহের, শ্রেয়সী রায় ও মুনমুন চৌধুরী। বিজ্ঞপ্তি।টিআইসিতে ২ জুলাই ‘চিরদিনের গান’উপমহাদেশের কিংবদন্তি শিল্পীদের গজল এবং চল্লিশ, পঞ্চাশ ও ষাটের দশকের জনপ্রিয় হিন্দি গান ও অনুরোধের গান নিয়ে আয়োজিত সংগীত সন্ধ্যা ‘চিরদিনের গান’ থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে আগামী ২ জুলাই সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হবে। এতে সংগীত পরিবেশন করবেন শিল্পী শাহরিয়ার খালেদ ও আকলিমা আক্তার। বিজ্ঞপ্তি।সুর-সপ্তকের বার্ষিক পরীক্ষা ৮ জুলাই সুর-সপ্তক সংগীত বিদ্যাপীঠের বার্ষিক পরীক্ষা আগামী ৮ জুলাই অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে আগামী ৫ জুলাইয়ের মধ্যে ৩৫, মোমিন রোডের কার্যালয়ে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।