কী কখন কোথায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম একাডেমির বর্ষাকালীন বই উৎসব আজ শুরুচট্টগ্রাম একাডেমির উদ্যোগে একাডেমি মিলনায়তনে তিন দিনব্যাপী বর্ষাকালীন বই উৎসব আজ ৭ জুলাই থেকে শুরু হচ্ছে। উৎসবে সব ধরনের বইয়ের প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া থাকবে আলোচনা, লেখক আড্ডা, ছড়া-কবিতা পাঠ, আবৃত্তি ও সংগীতানুষ্ঠান। প্রথম দিন বিকেল পাঁচটায় উৎসবের উদ্বোধন করবেন একাডেমির চেয়ারম্যান অনুপম সেন। সভাপতিত্ব করবেন একাডেমির মহাপরিচালক আমিনুর রশীদ কাদেরী। দ্বিতীয় দিন ৮ জুলাই সকাল ১০টায় ‘চট্টগ্রামে শিশুসাহিত্যে প্রকাশনা’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করবেন অধ্যক্ষ আনোয়ারা আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিপুল বড়ুয়া। বিকেল পাঁচটায় রয়েছে ‘চট্টগ্রামে সংস্কৃতিচর্চা’ বিষয়ে আলোচনা সভা। বিজ্ঞপ্তি।খেলাঘরের ৬০ বছর পূর্তি উৎসব কালজাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘরের ৬০ বছর পূর্তি উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে ৮ জুলাই বিকেল চারটায় ‘শিশুশিক্ষার বিকল্প ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে। এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। অন্য আলোচকেরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মাহবুবুল হক, প্রাবন্ধিক মীর আবু সালেহ শামসুদ্দীন, কবি ও সাংবাদিক ওমর কায়সার, যুগান্তরের ব্যুরো চিফ জসীম চৌধুরী, অধ্যাপক উত্তম চৌধুরী, এসওএস শিশুপল্লির প্রকল্প পরিচালক ফয়জুল কবির ও একে খান ফাউন্ডেশনের সমন্বয়কারী আবুল বাসার। বিজ্ঞপ্তি।আলিয়ঁস ফ্রঁসেজে ফরাসি ভাষার নতুন সেশন ৯ জুলাই শুরুচট্টগ্রাম আলিয়ঁস ফ্রঁসেজে ফরাসি ভাষার নতুন সেশন ৯ জুলাই থেকে শুরু হচ্ছে। ভর্তির জন্য ৮ জুলাই শুক্রবারও কার্যালয় খোলা থাকবে। কোর্সের সময়কাল তিন মাস। চাকরিজীবীদের জন্য সুবিধামতো সময়সূচি দেওয়া হবে। বিস্তারিত জানা যাবে ৬১৫৭৪০ নম্বরে। সেশন চলাকালে তথ্যকেন্দ্রের সুবিধা (বই, হাস্য রসাত্মক চলচ্চিত্র ও সিডি) কফি হাউস ও সাপ্তাহিক ফরাসি চলচ্চিত্র দেখার সুযোগ থাকবে। বিজ্ঞপ্তি।শব্দ নোঙরের কর্মশালা ১০ জুলাইআবৃত্তি সংগঠন শব্দ নোঙরের উদ্যোগে শুদ্ধ উচ্চারণ, উপস্থাপনা, সংবাদপাঠ ও আবৃত্তিবিষয়ক চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ১০ জুলাই থেকে শুরু হচ্ছে। কর্মশালা অনুষ্ঠিত হবে শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে। অংশগ্রহণে আগ্রহীদের নন্দন (লুসাই ভবন), কারেন্ট বুক সেন্টার (জলসা ভবন), দামপাড়া হক লাইব্রেরি ও শিল্পকলা একাডেমীর শফির দোকান থেকে আবেদনপত্র সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।