কী কখন কোথায়
টিআইসিতে ‘রাজা’র প্রদর্শনী ১৫ জুলাইতির্যক নাট্যদলের নতুন প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের রাজা নাটকের প্রদর্শনী ১৫ জুলাই সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে (টিআইসি) অনুষ্ঠিত হবে। রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মজয়ন্তী উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় নাটকটি নির্মিত হয়েছে। নির্দেশনা দিয়েছেন আহমেদ ইকবাল হায়দার। নাটকের অগ্রিম টিকিট টিআইসি কাউন্টারে পাওয়া যাবে।আলোকচিত্র প্রদর্শনী ১৫-২১ জুলাইসালসাবিল বুটিক হাউসের উদ্যোগে ‘চট্টগ্রাম: দ্য ল্যান্ড অব বিউটি’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী জেলা শিল্পকলা একাডেমীতে ১৫ জুলাই শুরু হচ্ছে। এ প্রদর্শনী ২১ জুলাই পর্যন্ত প্রতিদিন বিকেল চারটা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।লালদীঘিতে ১৬ জুলাই বৃক্ষমেলাচট্টগ্রাম উত্তর বন বিভাগের উদ্যোগে লালদীঘি ময়দানে বৃক্ষমেলা শুরু হবে। ১৬ জুলাই সকাল নয়টায় ডিসি হিল প্রাঙ্গণ থেকে লালদীলি ময়দান অভিমুখে শোভাযাত্রা শুরু হবে। মেলার উদ্বোধন করবেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। বর্ষার গান নিয়ে অনুষ্ঠান ১৬ জুলাইবর্ষার গান নিয়ে অবসর সাংস্কৃতিক গোষ্ঠী আয়োজন করেছে তাদের বার্ষিক নিয়মিত অনুষ্ঠান ‘শাওন আসিল ফিরে’। অনুষ্ঠানটি পয়লা শ্রাবণ (১৬ জুলাই) বিকেল পাঁচটায় চেরাগীপাহাড় মোড়ের এমওয়াই বিদ্যালয়ের মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে গান করবেন নবীন ও প্রবীণ শিল্পীরা। গ্রন্থনা: এমিলিয়া খানম