কী কখন কোথায়
আবদুল করিম সাহিত্যবিশারদ স্মারক বক্তৃতাবাংলা সাহিত্য সমিতির উদ্যোগে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আবদুল করিম সাহিত্যবিশারদ স্মারক বক্তৃতার আয়োজন করা হয়েছে আজ ২১ জুলাই বিকেল পাঁচটায়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনিসুজ্জামান ‘নানা রবীন্দ্রনাথের মালা’ বিষয়ে স্মারক বক্তৃতা দেবেন। শ্রাবণে কবিতার আড্ডাপ্রমা আবৃত্তি সংগঠনের আয়োজনে ‘শ্রাবণে কবিতার আড্ডা’ শীর্ষক আবৃত্তি সন্ধ্যা আজ ২১ জুলাই সন্ধ্যা সাতটায় জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে বসবাসরত কবি ও প্রমার আবৃত্তিশিল্পীরা কবিতা পাঠ ও আবৃত্তি পরিবেশন করবেন। বাংলা সম্মিলনের স্মরণানুষ্ঠানচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন বাংলা সম্মিলন ২১ জুলাই বিকেল পাঁচটায় চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে অধ্যক্ষ এম ওয়াজি উল্লাহ ভূঁঞা, নিলুফার জহুর, শারমিন রেসমীনের স্মরণে শোক অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে আগ্রহী সতীর্থদের উপস্থিত থাকার জন্য বাংলা সম্মিলনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। প্রীতিলতার জন্মশতবর্ষে চলচ্চিত্র প্রদর্শনীবীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্মশতবর্ষ উপলক্ষে চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র ২২ জুলাই সন্ধ্যা ছয়টায় থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। এতে চট্টগ্রাম যুব বিদ্রোহ অবলম্বনে আশুতোষ গোয়ারিকর পরিচালিত সাম্প্রতিক সাড়া জাগানো চলচ্চিত্র খেলে হাম জি জান সে দেখানো হবে। এটি কান চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পেয়েছে।প্রকাশনা উৎসবচট্টগ্রাম সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদ্যাপনের ধারাবাহিকতায় প্রকাশিত হচ্ছে শতবর্ষ স্মারকগ্রন্থ ‘ইতিহাসযান: ঐতিহ্য ও স্মৃতি-সরণীতে’। এ উপলক্ষে ২২ জুলাই বিকেল চারটায় বিদ্যালয় প্রাঙ্গণে স্মারকগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনিসুজ্জামান। গ্রন্থনা: এমিলিয়া খানম