কী কখন কোথায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ সম্মিলিত শিল্পকর্ম প্রদর্শনীচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের ৪১তম ব্যাচের শিক্ষার্থীরা আজ থেকে শিল্পকলা একাডেমীর গ্যালারিতে তিন দিনের সম্মিলিত শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করেছেন। ৩০ জুলাই পর্যন্ত এ প্রদর্শনী চলবে। বিজ্ঞপ্তি।শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান কাল টিআইসিতেশাস্ত্রীয় সংগীতের অন্যতম সংগঠক শফিউর রহমানের স্মরণে সদারঙ্গ উচ্চাঙ্গসংগীত পরিষদ কাল সন্ধ্যা সোয়া সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) আর্ট গ্যালারিতে শাস্ত্রীয় সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে। এতে সংগীত পরিবেশন করবেন সুকন্যা মজুমদার, শুভ দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি।অমর-সাত্তার পাঠাগারের পাঠচক্র হাজারী লেনে কালঅমর সাত্তার স্মৃতি পাঠাগার ৪৪, হাজারী লেন কমিউনিস্ট পার্টির কার্যালয়ে কাল বিকেল চারটায় পাঠচক্রের আয়োজন করেছে। এতে পাঠাগারের সব সদস্য ও শুভানুধ্যায়ীকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।