কী কখন কোথায়
হুমায়ুন আজাদ স্মরণসন্ধ্যাপ্রমা আবৃত্তি সংগঠন প্রতিবছরের ধারাবাহিকতায় আয়োজন করেছে হুমায়ুন আজাদ স্মরণসন্ধ্যা ‘ঘুমিয়ে পড়ার আগে, বাজুক বাঁশি, উঠুক বেজে’। এতে হুমায়ুন আজাদের নির্বাচিত কয়েকটি কবিতা ও প্রবন্ধ নিয়ে প্রমার পূর্ণাঙ্গ প্রযোজনা ‘সবকিছু নষ্টদের অধিকারে যাবে’ ১২ আগস্ট সন্ধ্যা সাড়ে সাতটায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমী মিলনায়তনে মঞ্চস্থ হবে। বিজ্ঞপ্তি।আইভি হাসানের প্রদর্শনী ‘ইতি লাবণ্য—তারপর’রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকী ও ঈদ উপলক্ষে ফ্যাশন ডিজাইনার আইভি হাসান ‘ইতি লাবণ্য—তারপর’ শিরোনামে পোশাক প্রদর্শনীর আয়োজন করেছেন। চান্দগাঁও আবাসিক এলাকার এ ব্লকের দুই নম্বর সড়কের ১৬ নম্বর বাড়িতে ডলস হাউস গ্যালারিতে ১২ আগস্ট বিকেল চারটায় চার দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন হবে। আদিবাসী ও জ্যামিতিক নকশা, চিত্রকলা ও রবীন্দ্র কবিতার সমন্বয়ে তৈরি শাড়ি, কুর্তি, পাঞ্জাবি এ প্রদর্শনীতে স্থান পেয়েছে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত এ প্রদর্শনী চলবে। বিজ্ঞপ্তি।ফেইমের প্রযোজনা ‘রক্তকরবী’ফেইম স্কুল অব ড্যান্স, ড্রামা অ্যান্ড মিউজিক নাট্য বিভাগের রক্তকরবী থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে মঞ্চস্থ হবে ১২ আগস্ট বেলা সাড়ে তিনটায়। নির্মাণ ভাবনায় আছেন অসীম দাশ। মঞ্চায়নের দিন হল কাউন্টারে নাটকের টিকিট পাওয়া যাবে। বিস্তারিত জানা যাবে ০১৮১৩২৮১১৪৩ নম্বরে। বিজ্ঞপ্তি।চলচ্চিত্রকেন্দ্রের পাঠচক্র কালসদ্য প্রয়াত চলচ্চিত্রকার মণি কাউল স্মরণে চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্র ১২ আগস্ট শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় কেন্দ্রের নন্দন কানন কার্যালয়ে স্মরণসভা ও পাঠচক্রের আয়োজন করেছে।