কী কখন কোথায়
তারেক মাসুদ স্মরণে চলচ্চিত্র প্রদর্শনী কাল বাংলাদেশের খ্যাতিমান চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সিনেমাটোগ্রাফার মিশুক মুনীর স্মরণে চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র ১৬ ও ১৭ সেপ্টেম্বর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে চলচ্চিত্র অধিবেশনের আয়োজন করেছে। তারেক মাসুদের প্রতি শ্রদ্ধাঞ্জলি শিরোনামে দুই দিনের এ আয়োজনে তারেক মাসুদ পরিচালিত তিনটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রতিদিন বেলা ১১টায় থাকবে মুক্তির গান, বিকেল পাঁচটায় অন্তর্যাত্রা এবং সন্ধ্যা সাতটায় মাটির ময়না।আউটসোর্সিংয়ের ওপর প্রশিক্ষণ আজ থেকেবাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) উদ্যোগে এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং ক্লাবের সহযোগিতায় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে আউটসোর্সিংয়ের ওপর প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজ থেকে তিন দিনের এ প্রশিক্ষণ সম্পর্কে বিস্তারিত ফোনে জানা যাবে: ০১৬৭২৪০৬৯৩০, ০১৬৭০৪৭০১৩০।রাগভিত্তিক সংগীতানুষ্ঠান ১৭ সেপ্টেম্বর সার্ধশততম জন্মবার্ষিকীতে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদনে আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রাম ও সংগীত পরিষদের যৌথ উদ্যোগে আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটায় রাগভিত্তিক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক ড. স্যামুয়েল বার্থে। ‘সংগীতে রবীন্দ্রনাথ’ শীর্ষক বক্তব্য দেবেন চট্টগ্রামের ভারতীয় হাইকমিশনার সোমনাথ ঘোষ। বিজ্ঞপ্তি।