কী কখন কোথায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়েটের ৮ম বিশ্ববিদ্যালয় দিবস ২২ সেপ্টেম্বরচট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর অষ্টম বিশ্ববিদ্যালয় দিবস আগামী ২২ সেপ্টেম্বর উদ্যাপন করা হবে। এ উপলক্ষে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা, মেডিকেল সেন্টারে রক্তদান কর্মসূচি, কেন্দ্রীয় মিলনায়তনে বিজ্ঞান মেলার উদ্বোধন, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, বৃত্তি প্রদান ও আলোচনা সভা। বিকেলে অনুষ্ঠিত হবে শিক্ষক-ছাত্র প্রীতি ফুটবল ম্যাচ।অনুষ্ঠানমালায় প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. এ কে আজাদ চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন চুয়েটের ভাইস চ্যান্সেলর ড. শ্যামল কান্তি বিশ্বাস। বিজ্ঞপ্তি।২২ ও ২৩ সেপ্টেম্বর চট্টগ্রাম প্রেসক্লাব বই উৎসব চট্টগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে ২২ ও ২৩ সেপ্টেম্বর ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে বই উৎসব অনুষ্ঠিত হবে। ২২ সেপ্টেম্বর সকাল ১০টায় উৎসব উদ্বোধন করবেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানমালায় রয়েছে ওই দিন বিকেল পাঁচটায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দ্বিতীয় দিন ২৩ সেপ্টেম্বর বিকেল চারটায় ‘সাহিত্য ও সাংবাদিকতা: প্রেক্ষিত চট্টগ্রাম’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রেসক্লাবের উদ্যোগে এটিই প্রথম বই উৎসব। রয়েল সিমেন্টের সৌজন্যে উৎসবে চট্টগ্রাম প্রেসক্লাবের স্থায়ী ও অস্থায়ী সদস্য, আজীবন দাতা সদস্য ও সহযোগী সদস্যদের বই স্থান পাবে। উৎসব সবার জন্য উন্মুক্ত এবং ৩০ শতাংশ কমিশনে বই সংগ্রহের সুযোগ থাকবে। সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত উৎসব চলবে। বিজ্ঞপ্তি।