কী কখন কোথায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমর সাত্তার স্মৃতি পাঠাগারের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী কালঅমর সাত্তার স্মৃতি পাঠাগারের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪৪ হাজারী লেইন পাঠাগার কার্যালয়ে ৩০ সেপ্টেম্বর বিকেল পাঁচটায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।কাল বিভাগীয় পরিবার পরিকল্পনা পেশাজীবী সমন্বয় পরিষদের সমাবেশবিভাগীয় পরিবার পরিকল্পনা পেশাজীবী সমন্বয় পরিষদের সমাবেশ দ্য কিং অব চিটাগাং কমিউনিটি সেন্টারে (সামাজিক কেন্দ্রে) ৩০ সেপ্টেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক। বিজ্ঞপ্তি।টিআইসিতে শচীন সন্ধ্যা কালউপমহাদেশের সংগীতসাধক শচীন দেববর্মনের ১০৬তম জন্মোৎসব উপলক্ষে লোক উৎসব ও পুরাতনী মেলা পরিষদ থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টায় এক অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে স্বাগত বক্তব্য দেবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবুল হক। শচীন দেববর্মন সৃষ্ট বাংলা ও হিন্দি গান পরিবেশন করবেন শিল্পী শাহরিয়ার খালেদ, সনজয় রায় ও সুতপা চৌধুরী।