কী কখন কোথায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্ধুসভার পাঠচক্র ২১ অক্টোবরহুমায়ূন আহমেদের অনিল বাগচীর একদিন নিয়ে চট্টগ্রাম বন্ধুসভার পাঠচক্র বসবে ২১ অক্টোবর বিকেল চারটায়। স্থান—ডেইলি স্টার, (তৃতীয় তলা) ৬৭ জামাল খান, চট্টগ্রাম। পাঠচক্রে বন্ধুসভার সব নতুন ও পুরোনো বন্ধুকে আমন্ত্রণ জানানো হচ্ছে। যোগাযোগ: ০১৮১৪৯৪২২৩৯। বিজ্ঞপ্তি৭০০ শিশুশিল্পীর বৃহত্তম চিত্র প্রদর্শনী ২১-২৩ অক্টোবরশিল্পী শওকত জাহানের উদ্যোগে নগরীর ১০টি আর্ট স্কুলের ৭০০ শিশুশিল্পীর বৃহত্তম চিত্র প্রদর্শনী সেন্ট প্ল্যাসিডস স্কুলে ২১ অক্টোবর বিকেল তিনটায় শুরু হবে। তিন দিনের এ প্রদর্শনীতে চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিভাগের বিশপ মজেস এম কস্তা। ২৩ অক্টোবর বিকেল তিনটায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। প্রদর্শনী প্রতিদিন বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে। বিজ্ঞপ্তি।