কী কখন কোথায়
আন্তন চেখভের নাটক ‘বিয়ে’ কাল টিআইসিতেমঞ্চমুকুট নাট্য সম্প্র্রদায়ের ১৯তম প্রযোজনা বিয়ে মঞ্চস্থ হবে কাল শুক্রবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) ল্যাবরেটরি থিয়েটার মিলনায়তনে। বিখ্যাত রুশ কবি ও নাট্যকার আন্তন চেখভের এই নাটকটি অনুবাদ করেছেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়। এ পর্যন্ত নাটকটির দুটি মঞ্চায়ন হয়েছে। নির্দেশনা ও সম্পাদনায় রয়েছেন সুচরিত দাশ। বিজ্ঞপ্তি।কাল চট্টগ্রামে চারুকলার ৪০ বছর পূর্তিচট্টগ্রামে চারুকলার ৪০ বছর পূর্তি উপলক্ষে কাল শুক্রবার বিকেল পাঁচটায় চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউট চত্বরে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।সভায় দেশের বিভিন্ন স্থানে বসবাসকারী চট্টগ্রামের সব শিল্পীকে উপস্থিত থাকার জন্য উদ্যাপন পরিষদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।টিআইসিতে ২২ অক্টোবর ইউজিন আয়নেস্কোর ‘দ্য লেসন’শিক্ষক ও ছাত্রীর সম্পর্ক নিয়ে এই নাটকের কাহিনি। এমন অনেক কঠিন বিষয় আছে যা ছাত্রী সহজেই বুঝতে পারে। কিন্তু কখনো কখনো অনেক সহজ বিষয়ও তাঁর বোধগম্য হয় না। শিক্ষকের ছাত্রীকে শেখানোর ব্যাকুলতা ও ছাত্রীর সরলতার কারণে উভয়ের সম্পর্কে টানাপোড়েনের সৃষ্টি হয়। এর মধ্য দিয়েই নাটকের সমাপ্তি ঘটে।সাংস্কৃতিক চর্চাকেন্দ্র ফেইম স্কুল অব ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিকের নাট্যকলা বিভাগ ২২ অক্টোবর নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে পরিবেশন করবে দ্য লেসন। বিশ্বখ্যাত নাট্যকার ইউজিন আয়নেস্কো রচিত এ নাটকের রূপান্তর করেছেন ও নির্দেশনা দিয়েছেন অসীম দাশ। এ দিন বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাতটায় নাটকের দুটি মঞ্চায়ন হবে। বিজ্ঞপ্তি।চট্টগ্রামে শিশুসাহিত্য সম্মেলন ২২ অক্টোবরবাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির উদ্যোগে ২২ অক্টোবর বিকেল চারটায় চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে দ্বিতীয় শিশুসাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে অতিথি থাকবেন পশ্চিমবঙ্গের শিশুসাহিত্যিক দীপ মুখোপাধ্যায়, ফারুক হোসেন, আশরাফুল আলম, নাসের মাহমুদ, তানভীর লিটন, জাহাঙ্গীর আলম প্রমুখ। এ উপলক্ষে এক প্রস্তুতি সভা চট্টগ্রাম একাডেমির পরিচালক রাশেদ রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন বিপুল বড়ুয়া, অরুণ শীল, আবুল কালাম প্রমুখ। বিজ্ঞপ্তি।