কী কখন কোথায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শিল্পকলায় প্রমার ২১ বছর পূর্তি অনুষ্ঠানপ্রমা আবৃত্তি সংগঠনের ২১ বছর পূর্তি অনুষ্ঠান আজ ২৯ নভেম্বর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত হবে। শুরুতে বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা শিল্পকলা একাডেমী থেকে বের হবে। বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করবেন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। এ ছাড়া রয়েছে ঢোলবাদন, কবিতাপাঠ, চট্টগ্রামের প্রতিনিধিত্বশীল আবৃত্তিশিল্পীদের আবৃত্তি পরিবেশন, সংগীত, স্মৃতিচারণ, শিশুদের একক ও বৃন্দ আবৃত্তি এবং কথামালা। বিজ্ঞপ্তি।কাল আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের ‘বাংলার গান’আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের ৬৮তম প্রযোজনা ‘বাংলার গান’ ৩০ নভেম্বর সন্ধ্যা সোয়া সাতটায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপ। অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন ও কুষ্টিয়া লালন একাডেমির প্রশিক্ষক মো. আক্কাস আলী। গান পরিবেশন করবেন রত্না দত্ত। বিজ্ঞপ্তি।কবি বিজন মজুমদারের ৫০ বছর পূর্তিকবি বিজন মজুমদারের ৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে বাকপ্রতিমা ৩০ নভেম্বর সন্ধ্যা ছয়টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। কবি স্বপন দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে মাঙ্গলিক সংগীত পরিবেশন করবেন শ্রেয়সী রায়। বিজ্ঞপ্তি।