কী কখন কোথায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধুসভার হেমন্তকালীন সাহিত্য আড্ডা ৯ ডিসেম্বরচট্টগ্রাম বন্ধুসভার আয়োজনে হেমন্তকালীন সাহিত্য আড্ডা ৯ ডিসেম্বর বিকেল তিনটায় বিপ্লব উদ্যানে অনুষ্ঠিত হবে। এতে বন্ধুসভার বন্ধু ও সদস্য হতে আগ্রহী সব সদস্যকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিস্তারিত জানা যাবে ০১৯২০৫৬৩৪০৫ নম্বরে। বিজ্ঞপ্তি। আবৃত্তি কর্মশালা উদ্বোধন‘আবৃত্তি কণ্ঠনির্ভর ও উচ্চারণসর্বস্ব শিল্পমাধ্যম নয়। এর মূলে রয়েছে বোধ। একজন শিল্পীর বোধের জায়গাটুকু ঋদ্ধ করতে জানতে হবে কবি ও কবিতার সময়, জীবনযাপন, সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট।’ কথাসাহিত্যিক ফেরদৌস আরা আলীম গত ২৫ নভেম্বর চট্টগ্রাম আবৃত্তি চর্চাকেন্দ্রের তিন মাসব্যাপী শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন। এহেতশামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আবৃত্তিশিল্পী মুহিত বিশ্বাস ও সংগঠনের সাধারণ সম্পাদক ইফরাদুল হক। কর্মশালায় নিবন্ধনের শেষ তারিখ ৯ ডিসেম্বর। বিজ্ঞপ্তি।ফেইম স্কুল অব ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিকে ভর্তি চলছেচট্টগ্রামের অন্যতম সংস্কৃতি চর্চাকেন্দ্র ফেইম স্কুল অব ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিকে নৃত্যকলা, আবৃত্তি ও শিশুনাট্য এবং সংগীত বিভাগে ভর্তি চলছে। চেরাগী পাহাড়স্থ বর্তমান অস্থায়ী কার্যালয় এমওয়াই কদম মোবারক উচ্চবিদ্যালয়ে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত নয়টার মধ্যে ভর্তি ফরম পাওয়া যাবে। বিজ্ঞপ্তি। নুরুদ্দিন জাহেদ মঞ্জুর নাগরিক শোকসভা প্রয়াত জাসদ নেতা অধ্যাপক নুরুদ্দিন জাহেদ মঞ্জুর নাগরিক শোকসভায় বক্তারা বলেছেন, ভালো রাজনীতিকেরা আজ অনেকটা নির্জীব। তাঁদের জন্য রাজনীতি যেন কষ্টের বিষয়। নুরুদ্দিন জাহেদ মঞ্জুর রাজনৈতিক জীবন পর্যালোচনা করেই তা স্পষ্ট বোঝা যায়। গত ২৬ নভেম্বর চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে কাজী গোলাম সরোয়ারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ ফজলুল হক। বক্তব্য দেন মাহফুজুর রহমান, মাজহারুল হক শাহ, রাখাল চন্দ্র বণিক, এম এ সাত্তার প্রমুখ। বিজ্ঞপ্তি।